চোট কাটিয়ে মাঠে ফিরেই মোরসালিনের গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৮:২৬ পিএম


চোট কাটিয়ে মাঠে ফিরেই মোরাছালিনের গোল
শেখ মোরছালিন | ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দলের একাদশে ফিরেছেন চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরসালিন। তার জায়গায় এবার একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

WhatsApp_Image_2025-11-18_at_9.05.43_PM

বিজ্ঞাপন

দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।

আরও পড়ুন

চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।

বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন
মাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরছালিন।
আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission