বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৯:১৬ এএম


বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন
ছবি: সংগৃহীত

ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারাও। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে!”

বিজ্ঞাপন

অন্যদিকে, একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২২ বছর পর ভারতের বিপক্ষে এই সাফল্য দেখিয়ে দিয়েছে, শৃঙ্খলা, ঐক্য আর আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ কী অর্জন করতে পারে।

তিনি আরও জানান, এই জয় লাখো ক্রীড়াপ্রেমীর মনে ভবিষ্যতের নতুন আশার সঞ্চার করেছে। তার মতে, মোরসালিনদের এই লড়াই তরুণদের জন্য বড় প্রেরণা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির পরিচয় বহন করে। প্রতিভা লালন, স্বপ্নকে সহায়তা এবং খেলোয়াড়দের জন্য শক্ত ভিত তৈরি করা গেলে দেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচের একাদশ মিনিটে মোরসালিনের দুর্দান্ত গোলের পর পুরো দলের নির্ভীক লড়াই বাংলাদেশকে এনে দেয় বহু প্রতীক্ষিত বিজয়। এই ঐতিহাসিক জয়ে মাঠে যেমন উচ্ছ্বাস, তেমনি সামাজিকমাধ্যমেও ফুটবল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে এটিকে বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রার সূচনা হিসেবে দেখছেন।

আরও পড়ুন

দীর্ঘ দিনের স্বপ্ন ভেঙে ভারতবধের এই অর্জন শুধু একটি ম্যাচের জয় নয় এটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন আত্মবিশ্বাস, সম্ভাবনা ও আশার প্রতীক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission