মাত্র দেড় লাখ মানুষের দেশ ফুটবল বিশ্বকাপের টিকিট পেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ১২:২৬ পিএম


মাত্র দেড় লাখ মানুষের দেশ ফুটবল বিশ্বকাপের টিকিট পেল
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ার মঞ্চে দাঁড়িয়ে ক্যারিবীয় সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে তারা ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বাছাইয়ের শেষ দিনে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মাত্র দেড় লাখ মানুষের এই দেশটি। জ্যামাইকার থেকে এক পয়েন্ট এগিয়ে কুরাসাও গ্রুপ ‘বি’-তে ছয় ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। কোচ রেমকো বিসেন্টিনির নেতৃত্বে দলটি পুরো টুর্নামেন্টে শৃঙ্খলাপূর্ণ রক্ষণ, দ্রুত গতি ও দলগত ঐক্যের নিদর্শন হয়ে উঠেছে।

২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে কুরাসাও হবে সবচেয়ে ছোট জনসংখ্যার প্রতিনিধি। গত জানুয়ারি পর্যন্ত কুরাসাওয়ের জনসংখ্যা ছিল মাত্র ১ লাখ ৫৬ হাজার, যা ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটির সরকারি তথ্য অনুযায়ী।

বিজ্ঞাপন

কুরাসাও নেদারল্যান্ডসের একটি সাংবিধানিক দেশ এবং মূল কুরাসাও দ্বীপ ও জনবসতিহীন ‘লিটল কুরাসাও’ দ্বীপ নিয়ে গঠিত। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে তারা ৮২ নম্বরে অবস্থান করছে।

আরও পড়ুন

আসন্ন বিশ্বকাপের মঞ্চে এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের ফুটবলাররা নতুন ইতিহাস গড়তে প্রস্তুত।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission