ফুটবল বিশ্বকাপ

সেমিফাইনালের আগে দেখা হচ্ছে না আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৬ পিএম


সেমিফাইনালের আগে দেখা হচ্ছে না আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের
ছবি: সংগৃহীত

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। তার আগে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত আনুষ্ঠানিকতার একটি ফাইনাল ড্র হতে যাচ্ছে শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই জমকালো ড্র অনুষ্ঠান। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় দুপুর ১২টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

ফিফা জানিয়েছে, বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড কে রাখা হবে চারটি ভিন্ন পথে। ফলে কোন অবস্থাতেই তারা সেমিফাইনালের আগে পরস্পরের মুখোমুখি হবে না। অর্থাৎ গ্রুপ এবং নকআউটের প্রথম ধাপগুলো পার করলেও স্পেন-আর্জেন্টিনা বা ফ্রান্স-আর্জেন্টিনা লড়াই দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত।

বিজ্ঞাপন

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। সেই মহারণের পুনরাবৃত্তি এবার দেখা যেতে পারে তবে তার সম্ভাবনাও সেমিফাইনালের আগে নয়।

এই বিশ্বকাপে দল রয়েছে ৪৮টি। প্রতিটি দলের নাম কাগজে লিখে ভাঁজ করে রাখা হবে বলের মধ্যে। ১২টি করে দল থাকবে চারটি ভিন্ন পটে। অপরদিকে ১২টি গ্রুপের (A-L) প্রতিটির জন্য থাকবে চারটি করে পজিশন নির্ধারণের বল (১-৪)।

বিজ্ঞাপন

পট-১ এর দলগুলো একে একে উঠে যাবে প্রতিটি গ্রুপের শীর্ষ পজিশনে। আয়োজক তিন দেশ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) তাদের গ্রুপ জানলেও বাকি ৯টি পট-১ দল যাবে যথাক্রমে সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ও এল গ্রুপে।

এরপর একই পদ্ধতিতে পট-২, পট-৩ এবং পট-৪ থেকে দল তোলা হবে। ইউরোপীয় ফুটবল ফেডারেশন (উয়েফা) বাদে একই ফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না। তবে উয়েফা থেকে দল বেশি হওয়ায় কমপক্ষে চারটি গ্রুপে দুইটি ইউরোপীয় দল থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিফা জানিয়েছে, ড্র অনুষ্ঠান শেষ হওয়ার পরদিন অর্থাৎ শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশ করা হবে বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ সূচি। ফুটবল বিশ্বের শীর্ষ শক্তিগুলোর পথচলার ভাগ্য আজই নির্ধারিত হবে। কোন দল কোন গ্রুপে, কার সামনে কেমন চ্যালেঞ্জ তার প্রথম ঝলক মিলবে আজ রাতেই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission