দীর্ঘদিন পর সাকিবকে পেয়ে কি কথা বললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১২:৫৩ পিএম


দীর্ঘদিন পর সাকিবকে পেয়ে কি কথা বললেন তাসকিন
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ কথা বলছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

টি-টেন লিগ খেলতে বর্তমানে আবুধাবিতে রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সেখানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। টুর্নামেন্টের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাবেক দুই সতীর্থ। এই ম্যাচের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাকিবের রয়্যাল চ্যাম্পসকে ৮০ রানের লক্ষ্য দিয়েছিল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স। ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সাকিবের দল।

বিজ্ঞাপন

এই ম্যাচের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রয়্যাল চ্যাম্পসের স্কোর তখন ২.৩ ওভারে ১ উইকেটে ২২ রান। নর্দান ওয়ারিয়র্সের পেসার শাহনাওয়াজ দাহানির বোলিংয়ের সময় সীমানার ধারে ফিল্ডিংয়ে ছিলেন তাসকিন। সাকিব তখন চেয়ারে বসা।

আরও পড়ুন

ক্যামেরার লেন্স তখন ঘুরে গেল সাকিব-তাসকিনের দিকে। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারই তখন হাসছেন। কী কথাবার্তা হয়েছিল তাঁদের মধ্যে সেটা জানা যায়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৪ মাস বাইরে থাকা সাকিব হয়তো তাসকিনকে পেয়ে পুরোনো দিনের স্মৃতিচারণা করছিলেন।

বিজ্ঞাপন

মূলত, নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে এই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি সাকিবের। তাসকিন উইকেট না পেলেও ২ ওভারে ২১ রান খরচ করেছেন। টি-টেন টুর্নামেন্টের বিবেচনায় ১০.৫০ ইকোনমিতে বোলিং দারুণ বোলিংই বলতে হবে।

এবারের আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ১১.২৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে ওয়ারিয়র্স এখন পয়েন্ট তালিকার চারে। সাকিবের দল রয়্যাল চ্যাম্পস আট দলের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। 

বিজ্ঞাপন

৬ ম্যাচে ১ জয় ও ৫ পরাজয়ে ২ পয়েন্ট এখন চ্যাম্পসের। সাকিব দুই ম্যাচে একাদশে সুযোগ পেলেও ব্যাটিং করা হয়নি। বোলিংয়ে ২ ওভারে ৩১ রান দিয়েও কোনো উইকেট পাননি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission