বিশ্বকাপে ইতালির মুখোমুখি বাংলাদেশ, বাকি প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৩:৩০ পিএম


বিশ্বকাপে ইতালির মুখোমুখি বাংলাদেশ, বাকি প্রতিপক্ষ কারা
ছবি: বিসিবি

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ২০টি দল। গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হবে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইতালি।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে কঠিন গ্রুপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে নেপাল এবং প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে উঠতে যাওয়া ইতালি।

আরও পড়ুন

এ ছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে—যা নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। ভারতের গ্রুপে আরও থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র।

শিরোপাধারী ভারতকে তুলনামূলক সহজ গ্রুপে মনে করা হলেও পাকিস্তান ম্যাচকে ঘিরে চাপ থাকবে চরম। আর সহ-আয়োজক হয়েও শ্রীলঙ্কা পড়ে গেছে সবচেয়ে জটিল গ্রুপগুলোর একটিতে। তাদের গ্রুপে আছে তিনটি টেস্ট খেলুড়ে দল—অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ও সঙ্গে ওমান।

অন্যদিকে বর্তমান রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পড়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে। নিউজিল্যান্ড-আফগানিস্তান দুটোই বিশ্বমানের টি-টোয়েন্টি দল হওয়ায় এই গ্রুপেও লড়াই হবে সমানতালে।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission