‘ওয়ার গেমসে’ রোমানের সাথে যুক্ত হতে পারেন সেথ রলিন্স!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৭:২৩ পিএম


‘ওয়ার গেমসে’ রোমানের সাথে যুক্ত হতে পারে সেথ রলিন্স!
ছবি: সংগৃহীত

ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে সম্প্রতি যা ঘটেছে, তা এক কথায় উত্তেজনাপূর্ণ এবং বিশাল পালাবদলের সংকেত! কোডি রোডস এবং সেথ রলিন্স- এই দুটি তারকাকে নিয়ে ভক্তদের মধ্যে তোলপাড় চলছে। গত স্ম্যাকডাউন এপিসোডের ঘটনাবলি দেখে ভক্তরা অনুমান করছে, ওয়ার গেমসে বড় কিছু ঘটতে যাচ্ছে। খবর রিংসাইড নিউজের।

বিজ্ঞাপন

স্ম্যাকডাউন এপিসোডের শুরুতে যখন ‘দ্য ভিশন’ দলের সদস্যরা রিংয়ে উপস্থিত ছিল, তখন পরিস্থিতি সম্পূর্ণভাবে তাদের পক্ষেই ছিল। কিন্তু উসো ব্রাদাসের প্রবেশের পর, এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয় ঘটে এবং কোডি রোডস যখন থিম সং বাজতে বাজতে রিংয়ের দিকে এগোচ্ছিলেন, তখনই ঘটে যায় বড় আক্রমণ! ব্যাকস্টেজে দেখা যায়, কোডি রোডস রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন- তাকে সশস্ত্র আক্রমণ করা হয়েছে। এর পরই ড্রু ম্যাকইনটায়ার চিৎকার করে বলেন, ‘ওয়ার গেমসে দেখা হবে, চ্যাম্প!’

বিজ্ঞাপন

এর আগে, গত ১৩ অক্টোবর ঘটে যাওয়া এক শকিং টুইস্টও আলোচনা সৃষ্টি করেছে, যখন ব্রন ব্রেকার তার নেতা সেথ রলিন্সকে থান্ডারাস স্পিয়ার দিয়ে আক্রমণ করেন! এই হামলার পর, রলিন্স-এর গেমপ্ল্যান যে পরিবর্তন হতে যাচ্ছে, সেটা স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক ভক্ত লিখেছেন, কোডি রোডসকে আক্রমণ করার পর, সেথ রলিন্স রোমান রেইন্সের দলের সদস্য হতে পারেন। রোমান রেইন্সের দল বর্তমানে কিছুটা সংকটে থাকলেও, সেথ রলিন্স যদি তাদের অংশ হন, তবে ওয়ার গেমস এক নতুন মাত্রায় পৌঁছাবে।

আরও পড়ুন

বর্তমানে ‘দ্য ভিশন’-এর দলটি শক্তিশালী, যেখানে রয়েছেন ব্রন ব্রেকার, ব্রনসন রিড, লোগান পল, ড্রু ম্যাকইনটায়ার এবং ব্রক লেসনার- এরা সবাই মিলে রিংয়ে এক তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে কোডি রোডসের শারীরিক অবস্থা এবং সেথ রলিন্সের প্রতিশোধের ইচ্ছা, আগামী ওয়ার গেমসে এক নতুন পালাবদলের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission