ঘরোয়া ফুটবল লিগের নতুন লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৭:৪৪ পিএম


ঘরোয়া ফুটবল লিগের নতুন লোগো উন্মোচন
ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবল লিগের নাম আগেই পরিবর্তন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার নতুন লোগো উন্মোচন তারা। একই দিনে বাংলাদেশ ফুটবল লিগ নামে একটি ফেসবুক পেজেরও যাত্রা শুরু হয়েছে। 

ইতোমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। আগামীকাল ও পরশু হবে তৃতীয় রাউন্ডের ম্যাচ। তার আগে লিগের অফিসিয়াল লোগো সামনে আনল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এবারের ফুটবল লিগের টাইটেল স্পন্সর- প্রেট্রোনাস। এটি মূলত মালয়েশিয়ান বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানী।

আরও পড়ুন

রোববার (২৩ নভেম্বর) একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে লোগোটি উন্মোচন করে বাফুফে। ভিডিওতে দেখানো হয় যে লিগের নতুন পরিচিতির প্রতিপাদ্য রাখা হয়েছে ‘Bold, Fair, Limitless’ অর্থাৎ সাহসী, সৎ ও সীমাহীন অগ্রগতির প্রতিশ্রুতি। 

ফুটবল লিগের লোগোতে ব্যবহার করা হয়েছে সাদা-কালো রঙের মিনিমাল ডিজাইন। যা দিয়ে ফুটবলের প্রতিকৃতি বুঝানো হয়েছে। এই লোগো সামনে আনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রল। অনেকেই এই লোগোর ডিজাইনকে কপি হিসেবে আখ্যা দিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission