পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৬:১০ পিএম


পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান, দেখে নিন সূচি
ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

সূচি অনুসারে, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। 

কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল কক্সবাজার একাডেমী মাঠে অনুশীলন করবে। দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

টানা ম্যাচের পর ৮ ডিসেম্বর দিনটি বিশ্রামের জন্য রাখা হয়েছে। ৯ ডিসেম্বর পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission