সিলেট পর্ব দিয়ে গত ২৬ ডিসেম্বর পর্দা উঠেছে বিপিএলের ১২তম আসরের। এরপরই বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়া কথা ছিল চট্টগ্রামে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সিলেট পর্ব ও ঢাকা পর্ব দিয়েই পর্দা নামবে বিপিএলের।
বুধবার (৩১ ডিসেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে আসবে টুর্নামেন্টের ৬ দল। বাকি অংশ হবে ঢাকাতেই। আগের সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনাল আয়োজনের কথা রয়েছে।
এক নজরে দেখে নিন বিপিএলের নতুন সূচি
| তারিখ ও দিন | ম্যাচ | সময় | ভেন্যু |
| ১ জানুয়ারি, বৃহস্পতিবার | সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস | দুপুর ১টা | সিলেট |
| ১ জানুয়ারি, বৃহস্পতিবার | রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ২ জানুয়ারি, শুক্রবার | ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ২টা | সিলেট |
| ২ জানুয়ারি, শুক্রবার | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা | সিলেট |
| ৪ জানুয়ারি, রোববার | সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | সিলেট |
| ৪ জানুয়ারি, রোববার | ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৫ জানুয়ারি, সোমবার | নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স | দুপুর ১টা | সিলেট |
| ৫ জানুয়ারি, মঙ্গলবার | চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৭ জানুয়ারি, বুধবার | ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | সিলেট |
| ৭ জানুয়ারি, বুধাবার | চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৮ জানুয়ারি, বৃহস্পতিবার | রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | সিলেট |
| ৮ জানুয়ারি, বৃহস্পতিবার | ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৯ জানুয়ারি, শুক্রবার | রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | সিলেট |
| ৯ জানুয়ারি, শুক্রবার | রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১১ জানুয়ারি, রোববার | রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স | দুপুর ১টা | সিলেট |
| ১১ জানুয়ারি, রোববার | নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১২ জানুয়ারি, সোমবার | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স | দুপুর ১টা | সিলেট |
| ১২ জানুয়ারি, সোমবার | রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার | চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার | রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স | সন্ধা ৬টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি, শুক্রবার | রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস | দুপুর ২টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি, শুক্রবার | চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৭টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি, শনিবার | রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি, শনিবার | চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি, সোমবার | এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) | সন্ধ্যা ১ টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি, সোমবার | কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) | সন্ধ্যা ৬ টা | ঢাকা |
| ২১ জানুয়ারি, বুধবার | কোয়ালিফায়ার-২ | সন্ধ্যা ৬ টা | ঢাকা |
| ২৩ জানুয়ারি, শুক্রবার | ফাইনাল | সন্ধ্যা ৭ টা | ঢাকা |




