
বিশ্বকাপ ছাড়া দেশকে সম্ভাব্য শিরোপায় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটা বিশ্বকাপ ট্রফির জন্য রোনালদোকে মেসির সঙ্গে তুলনাও করতে চান না অনেকেই। তবে রোনালদোর সেই না পাওয়া আক্ষেপের অবসান ঘটিয়েছে পর্তুগালের ভবিষ্যৎ রোনালদোরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেঅনূর্ধ্ব–১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ।
আর দলের এত সাফল্যে অভিনন্দন জানাতে দেরি করেননি দেশটির সর্বকালের সেরা ফুটবলার রোনালদো। নিজের ইনস্টাগ্রামে ‘সিআরসেভেন’ বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের একটি গ্রাফিকস করা ছবি দিয়ে অভিনন্দন জানান।
সেখানে রোনালদো লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!’ এটাই তাদের দেশের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ শিরোপা জয়।
পর্তুগালের এই প্রজন্মকে নিয়ে আশা করতেই পারেন রোনালদো। গত জুনে এই দলটিই জিতেছে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্ব জয় করল পশ্চিম ইউরোপের দেশটির এই তরুণরা।
আরটিভি/এসআর




