শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৯:৪২ এএম


শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়।ছবি: সংগৃহীত

শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। শনিবার (২৯ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লঙ্কান ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে মাত্র ১১৪ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

টসে হেরে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা শুরু থেকেই সংগ্রামে পড়ে। পুরো ইনিংসে তিনজন ছাড়া কেউই দুই অঙ্কে যেতে পারেননি। ওপেনার কামিল মিশারা একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান। ৪টি ছক্কা ও ২ চারে ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলকে কোনোমতে একশর ঘর পার করান তিনি। পাথুম নিশাঙ্কা ১১ ও কুশল মেন্ডিস ১৪ রান করেন।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ ৩টি করে উইকেট শিকার করেন। আবরার আহমেদ নেন ২টি উইকেট। সাইম আইয়ুব ও সালমান মির্জা নেন একটি করে।

বিজ্ঞাপন

রান তাড়ায় সতর্ক শুরু করে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব মিলে তুলে আনেন ৪৬ রানের উদ্বোধনী জুটি। ২২ বলে ২৩ রান করা ফারহানকে বোল্ড করে এশান মালিঙ্গা ভাঙেন এই জুটি। এরপর সাইম ৩৬ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন।

মাঝে সালমান আলি আগা (১৪) ও ফখর জামান (৩) দ্রুত ফিরলেও দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অভিজ্ঞ বাবর আজম। ১ ছক্কা ও ২ চারে ৩৪ বলে ৩৭ রানের শান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে দলের শিরোপা নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেটই আসে স্পিনারদের হাতে পাভান রত্নানায়েকে ২টি ও হাসারাঙ্গা ১টি। লঙ্কানদের বোলিং-ব্যাটিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে দাপুটে পারফরম্যান্সে ট্রফি তুলে নেয় পাকিস্তান।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission