
নতুন ইতিহাস গড়লেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রোহিত শর্মা, যিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন।
রোববার (৩০ নভেম্বর) রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৫১ বল খেলে ৫৭ রান করা রোহিত শর্মা তিনটি ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে নিজের ছক্কার সংখ্যা ৩৫২-এ উন্নীত করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, আফ্রিদির তুলনায় রোহিত এই রেকর্ড করতে প্রায় ১০০ ইনিংস কম খেলেছেন।

তবে বলের সংখ্যায় আফ্রিদি এখনও এগিয়ে আছেন। রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে ১২,৩২১টি বল খেলেছেন, যেখানে শহীদ আফ্রিদি খেলেছেন ৬,৮৯২টি বল।
উল্লেখ্য, ২০১০ সালে সানাৎ জয়াসুরিয়ার ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। সেই রেকর্ড ১৫ বছর পর ভেঙে ইতিহাস সৃষ্টি করলেন রোহিত শর্মা।
আরটিভি/কেআই




