
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা আবারও অনবদ্য পারফরম্যান্সে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ওয়ানডে ক্রিকেটে পরপর তিনটি ম্যাচে ফিফটি হাঁকিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ‘হিটম্যান’।
আজ রোববার রাঁচীর মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ফিফটি তুলে নেন রোহিত। ৫১ বলে ৫টি চার ও একটি ছক্কায় তিনি করেন ৫৭ রান। তার এই ইনিংসটি ভারতের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে, অস্ট্রেলিয়া সফরের অ্যাডিলেড ও সিডনিতে যথাক্রমে ৭৩ এবং ১২১* রানের ইনিংস খেলেন রোহিত।
রোহিত শর্মা, যিনি ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, তার এই অবিশ্বাস্য পারফরম্যান্স ক্রিকেট দুনিয়ায় সমীহ আদায় করেছে। বিশেষ করে তার ২৬৪ রানের রেকর্ড ইনিংস, যা ভাঙা যে কোনো সময় সহজ হবে না।
এ পর্যন্ত ২৭৭ ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা তার অসাধারণ ব্যাটিং দক্ষতার ছাপ রেখেছেন। ৩৩টি সেঞ্চুরির সাহায্যে তিনি ১১,৪২৭ রান করেছেন, যা তাকে দেশের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরটিভি/কেআই




