বিপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৪:৪৬ পিএম


বিপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার
বিপিএলে ২০২৬। ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে বিপিএলের ১২তম আসরের নিলাম। যেখানে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন নাঈম শেখ। তবে বিপিএলে দল পাননি বেশ কিছু তারকা ক্রিকেটার।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল এবারের নিলাম।

যেখানে পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমরা যেমন আছেন সেই সঙ্গে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নের মতো ক্রিকেটাররা দল পাননি। 

বিজ্ঞাপন

এ ছাড়া দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ এমনকি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, শোয়েব মালিকও দল পাননি। বিপিএলের নিয়মিত মুখ রবি বোপারা ও সামিত প্যাটেলকে নিয়েও কেউ আগ্রহ দেখায়নি।

আরও পড়ুন

 এবারের নিলামে নাম নিবন্ধন করিয়েছিলেন ভারতের আইপিএলজয়ী ক্রিকেটার পীযুষ চাওলা। তিনিও অবিক্রিত থেকে গেছেন। সেই তালিকায় রয়েছেন জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ ও রাহকিম কর্নওয়ালরা। 

বিজ্ঞাপন

এ ছাড়াও নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি বা আকিফ জাভেদরা অনেক আশা নিয়ে নাম নিবন্ধন করেও বিপিএল খেলার সুযোগ পাননি। পল স্টার্লিং, কার্টিস ক্যানফার, রায়ান বার্লরাও দল পাননি।

এদিকে দেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস, রুবেল হোসেনও। এ ছাড়া দল পাননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission