আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের কত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০২:৪৭ পিএম


আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের কত?
সাকিব-মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

আইপিএলের আসন্ন মিনি নিলামে নাম লিখিয়েছেন ১৩৫৫ ক্রিকেটার। ইতোমধ্যে এই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম পাঠাবে। সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

নিলামে নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন খেলোয়াড়। বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। মিনি নিলামে অংশ নেওয়া ১০টি দলে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম পাঠাবে। সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলোর সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় ভারতের খেলোয়াড় খুব কম—মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি। এবার ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত টেস্ট-খেলুড়ে দেশগুলো ছাড়াও রয়েছে মালয়েশিয়া। 

বিজ্ঞাপন

দেশটির তারকা বীরানদীপ সিং, যিনি সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি ছুঁয়েছেন, তিনিও আছেন নিবন্ধিতদের তালিকায়।

অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি মেগা নিলামে অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। 

দুটি দলেরই বাজেট বেশি এবং বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে তার জায়গা পূরণের পরিকল্পনাও থাকতে পারে কলকাতার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission