বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, কারা থাকছেন দলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৯ পিএম


বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, কারা থাকছেন দলে
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, কারা থাকছেন দলে। ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। প্রতিযোগিতার সূচি আগেই প্রকাশিত হয়েছে। ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। সেখানেই ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ যেখানে প্রতিদ্বন্দ্বী দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে নেপাল এবং ইতালি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক সিরিজ ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জিতে আত্মবিশ্বাসীভাবেই বছর শেষ করেছে টাইগাররা। সিরিজ জয় শেষে অধিনায়ক লিটন দাস জানিয়ে দেন, বিশ্বকাপের স্কোয়াড অনেকটা প্রস্তুত। তার ভাষায়, এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এখন যারা বিপিএলে খেলবে, যারাই ভালো করবে এবং জাতীয় দলে এসে বিশ্বকাপে পারফর্ম করবে তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ স্কোয়াডে টপ অর্ডার বেশ স্পষ্ট। তানজিদ তামিম, পারভেজ ইমন এবং সাইফ হাসানকে নিয়ে ব্যাটিংয়ের শুরু সাজানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে দেখা যেতে পারে লিটন দাস, তাওহীদ হৃদয় এবং জাকের আলি অনিককে। ব্যাটিংয়ের এই অংশটিও প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

আইরিশদের বিপক্ষে শেষ সিরিজে থাকা তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন। প্রথম দুই ম্যাচে না খেললেও মারকুটে ব্যাটার শামীম পাটোয়ারীও আছেন বিবেচনায়। অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনকেও রাখা হচ্ছে নির্বাচকদের ভাবনায়।

বিজ্ঞাপন

স্পিন আক্রমণে সময়ের সেরা শক্তি রিশাদ হোসেনকে নেতৃত্বে রেখে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। পেস আক্রমণে অভিজ্ঞরাই ভরসা পেস ইউনিটে থাকবেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। প্রয়োজন হলে বিপিএলে অসাধারণ পারফরম্যান্স কেউ দেখাতে পারলে জায়গা পাওয়ার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

আরও পড়ুন

যেমন হতে পারে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: 

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission