এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:০১ এএম


এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
এমবাপ্পের গোল উদযাপন। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া

কয়েকদিন আগেও লা লিগায় বার্সেলোনার থেকে এগিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে গত কয়েক ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি লস বাঙ্কোসরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে সিংহাসন দখল করেছে কাতালানরা। তবে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ নৈপুণ্যে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) রাতে সান মামেসে অ্যাথলেটিকো বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জাবি আলোন্সোর দল। এই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এদিন ম্যাচের প্রথম পাঁচ মিনিটে বিলবাওয়ের গোলরক্ষক এমবাপ্পে ও ভিনিসিয়ুসের শট রুখে দিলেও, সপ্তম মিনিটে আর রক্ষা হয়নি। নিজেদের সীমানা থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের উঁচু করে বাড়ানো বল মাঝমাঠের কাছে দারুণভাবে নিয়ন্ত্রণ নেন এমবাপ্পে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির দারুণ এক শটে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা। শুরুর চাপ সামলে বিলবাও পাল্টা আক্রমণে মনোযোগী হলেও গোলরক্ষক থিবো কোর্তোয়া বিলবাওয়ের গোর্খা গুরুজেতা ও বেরেংগেরের জোরাল শট দারুণ দৃঢ়তায় রুখে দিয়ে লিড ধরে রাখেন। 

বিরতির ঠিক আগে ৪২তম মিনিটে অসাধারণ গোছানো এক আক্রমণের ফল হয়ে আসে দ্বিতীয় গোলটি। পাসিং ফুটবলে বিলবাওয়ের রক্ষণ ভেঙে বাঁ পোস্ট থেকে এমবাপ্পের হেড পাস ফাঁকায় পেয়ে হেডে গোলটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

বিজ্ঞাপন

AFP__20251203__86ZG2CC__v1__HighRes__FblEspLigaAthleticBilbaoRealMadrid

বিরতির পরও বিলবাও দূরপাল্লার শটে কোর্তোয়ার পরীক্ষা নিলেও তারা জালের দেখা পায়নি। তবে রিয়ালকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৮তম মিনিটে দূর থেকে নেয়া আচমকা শটে বাজিমাত করেন এমবাপ্পে। 

আলভারো কারেরাসের পাস পেয়ে, প্রায় ২৫ গজ দূর থেকে ফরাসি তারকা পোস্ট ঘেঁষে বুলেট গতির শট জালে জড়ালে ৩-০ তে ম্যাচে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবারের লা লিগায় ১৫ ম্যাচে ফরাসি এই ফরোয়ার্ডের গোল সংখ্যা ১৬টি, যা তাকে লা লিগায় এবারের আসরের গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে।

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission