ক্লাবের মালিকের বিরুদ্ধে ৯,৭০০ কোটি টাকার জুয়া সিন্ডিকেট চালানোর অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৪ পিএম


ক্লাবের মালিকের বিরুদ্ধে ৯,৭০০ কোটি টাকার জুয়া সিন্ডিকেট চালানোর অভিযোগ
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মালিক ও চেয়ারম্যান টনি ব্লুমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। হাইকোর্টে দাখিল করা নথিতে দাবি করা হয়েছে ব্লুম নাকি গোপনে ৬০০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৯,৭০০ কোটি টাকা) মূল্যের একটি আন্তর্জাতিক জুয়া সিন্ডিকেট পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অভিযোগে বলা হয়েছে এই সিন্ডিকেটে ব্যবহৃত কিছু জুয়ার অ্যাকাউন্ট পরিচালিত হতো রিফর্ম ইউকে’র এমপি নাইজেল ফারাজের সাবেক চিফ অব স্টাফ জর্জ কট্রেলের নামে। নথি অনুযায়ী, কট্রেল একটি বড় জুয়া চক্রের দায়িত্বে ছিলেন এবং সিন্ডিকেটের জন্য ‘স্টকিং হর্স’ হিসেবে কাজ করতেন।

ডুডফিল্ডের দাবি: ১৮৯ মিলিয়ন পাউন্ড পাওয়ার কথা।এই ১৯ পাতার নথি মূলত ব্লুম এবং তার সাবেক সহযোগী রায়ান ডুডফিল্ডের মধ্যে চলমান বিরোধের অংশ।ডুডফিল্ডের আইনজীবীরা দাবি করেছেন—সিন্ডিকেটের মুনাফা থেকে ১৮৯ মিলিয়ন পাউন্ড (৩,০৮৪ কোটি টাকা) পাওয়ার কথা তার। তিনি নাকি মুনাফার ৭ শতাংশ পাওয়ার চুক্তি করেছিলেন। সর্বোচ্চ ১৭.৫ মিলিয়ন ডলার (২১৪ কোটি টাকা) পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও নথিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, কট্রেল সফল জুয়াড়ি ছিলেন না; বরং তিনি নিয়মিত বড় অঙ্কের অর্থ হারাতেন এবং পরবর্তীতে তার অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ ব্লুমের নেতৃত্বাধীন সিন্ডিকেটের হাতে চলে যায়।

বিতর্কিত এই গ্রুপটি ‘স্টারলিজার্ড বেটিং সিন্ডিকেট’ নামে পরিচিত। নথিতে দাবি করা হয়েছে, এদের বার্ষিক উপার্জন প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড। ফুটবলার, ক্রীড়াবিদ, ব্যবসায়ীর নামে খোলা বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে বাজি ধরা হতো। কট্রেলের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বলে জানানো হলেও তা বাস্তবে চালু ছিল এবং মুনাফা উৎপাদন করছিল

বিজ্ঞাপন

এ বিষয়ে কট্রেল ও ব্লুমের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেননি। ব্লুমও এখনো অভিযোগের আনুষ্ঠানিক জবাব দেননি।টনি ব্লুম পোকার ও বেটিং জগতে বিশ্ববিখ্যাত পেশাদার জুয়াড়ি হিসেবে পরিচিত।

২০০৯ সালে তিনি ব্রাইটন ক্লাবের চেয়ারম্যান হন। পরবর্তীতে ক্লাবের ৭৫% শেয়ার কিনে নেন। ৯৩ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে এমেক্স স্টেডিয়াম উন্নয়নে বড় ভূমিকা রাখেন। 

বিজ্ঞাপন

তার নেতৃত্বে ব্রাইটন লিগ ওয়ান থেকে উঠে আজ প্রিমিয়ার লিগের শক্ত প্রতিযোগী দলে পরিণত হয়েছে। বিশেষত তাদের স্কাউটিং নেটওয়ার্ক বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে।

ব্রাইটন সাম্প্রতিক বছরগুলোতে ময়সেস কাইসেডো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, বিসুমা, কুকুরেয়া, বেন হোয়াইটসহ অনেক খেলোয়াড়কে কম দামে কিনে উচ্চমূল্যে বিক্রি করে ব্যাপক মুনাফা করেছে।

আরও পড়ুন

নতুন কোচ ফাবিয়ান হুরজেলার অধীনে গত মৌসুমে ব্রাইটন প্রিমিয়ার লিগে অষ্টম হয়। চলতি মৌসুমেও দারুণ খেলছে তারা। ১৪ ম্যাচে ৬ জয়, ৪ ড্র – মোট ২২ পয়েন্ট। প্রিমিয়ার লিগের সপ্তম স্থানে অবস্থান। বছর শেষ হওয়ার আগে তাদের সামনে কঠিন পাঁচ ম্যাচ। ওয়েস্ট হ্যাম, লিভারপুল, সান্ডারল্যান্ড, আর্সেনাল ও পুনরায় ওয়েস্ট হ্যাম।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission