৭২ বছর ধরে রেফারিদের কমিটি রিয়াল মাদ্রিদের দখলে: বার্সা সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০২:২৬ পিএম


৭২ বছর ধরে রেফারিদের কমিটি রিয়াল মাদ্রিদের দখলে: বার্সা সভাপতি
৭২ বছর ধরে রেফারিদের কমিটি রিয়াল মাদ্রিদের দখলে: বার্সা সভাপতি। ছবি: সংগৃহীত

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মাঠের লড়াইয়ের সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়াই কথার লড়াইও। রেফারি নিয়ে এই দুই দলের মুখোমুখি অবস্থান অনেক আগে থেকেই। এবার সেই বিতর্কের আগুনকে আরও উশকে দিলেন বার্সা সভাপতি হোয়ান লাপার্তা।

বিজ্ঞাপন

লা লিগার রেফারি নিয়ে প্রায়ই অভিযোগ জানাতে দেখা যায় রিয়াল মাদ্রিদের অফিসিয়াল টিভি ‘আর এম টিভিকে’। রিয়ালের নিজস্ব এই চ্যানেলের সমালোচনা করেছেন লাপার্তা। সেই সঙ্গে রেফারির কমিটিতে রিয়াল মাদ্রিদের কোনো না কোনো সদস্য সবসময়ই প্রভাব রাখে বলে মন্তব্য করেছেন তিনি।

লাপার্তা বলেন, রিয়াল মাদ্রিদ তাদের ক্লাবের চ্যানেল আরএমটিভি-এর মাধ্যমে প্রভাব প্রয়োগের চেষ্টা করছে। তাদের উচিত তাদের নিজস্ব চ্যানেল রেফারিদের বিষয়ে কী করে তা দেখা। কারণ তারা সেটি খুবই তীব্র এবং অযৌক্তিকভাবে করে।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, রেফারিদের কমিটির ৭২ বছরের ইতিহাসে সবসময়ই একজন সদস্য রিয়াল মাদ্রিদ থেকে এসেছে। মাদ্রিদের প্রভাব অনেক ক্ষমতা রাখে। জয় পেতে আমাদের সবসময়ই ভালো লাগে, কারণ জয় তখন আরও মূল্যবান হয়ে ওঠে। 

বার্সার বিরুদ্ধে রেফারির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ আছে। নেগ্রেইরা কেস নামে পরিচিত এই মামলা এখনো আদালতে বিচারাধীন। কাতালান ক্লাবটির বিরুদ্ধে ওই অভিযোগ নিয়ে সমসময় সরব রিয়াল মাদ্রিদ। 

বিজ্ঞাপন

কদিন আগে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো বার্সার সোনালী প্রজন্মের সাফল্য নিয়েই প্রশ্ন তুলেন। 

এই অভিযোগ নিয়ে বার্সা সভাপতি বলেন, এটি চলতেই থাকবে যতক্ষণ না বিচারক বলেন যথেষ্ট হয়েছে। আমরা আইনগত পথে রয়েছি, এবং সব সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে বার্সেলোনা রেফারিদের কেনেনি এবং কোনো ভুল করেনি।

লাপার্তার মতে কোনো একটি পক্ষ এই মামলা টিকিয়ে রাখতে চায়, আমাদের বিচার করা হয়েছে তখনও যখন আমরা আদালতে যাইনি। আমি নিশ্চিত বার্সেলোনা সম্পূর্ণভাবে মুক্তি পাবে। এমন কিছু পক্ষ আছে যারা এই মামলাকে জীবিত রাখতে চায়। তারা বলে আসছে, বার্সেলোনা রেফারিদের থেকে সুবিধা পেয়েছে—এটি একেবারেই মিথ্যা।

চলতি মৌসুমে ভালো-মন্দ মিলিয়ে যাচ্ছে বার্সেলোনার। এল ক্লাসিকো হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লামিনে ইয়ামাল-রাফিনহারা। তবে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারছে না তারা। ইউরোপ সেরা প্রতিযোগিতার চলতি আসরে ৫ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission