বিজয় দিবস নিয়ে কোয়াবের নতুন উদ্যোগ, শান্তর বিপক্ষে খেলবেন মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫৫ এএম


বিজয় দিবস নিয়ে কোয়াবের নতুন উদ্যোগ, শান্তর বিপক্ষে খেলবেন মিরাজ
ছবি: সংগৃহীত

প্রতি বছরই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ম্যাচ খেলেন সাবেক ক্রিকেটাররা। এবার একই দিন বিকেলে জাতীয় দলের ক্রিকেটাররাও দুই দল ভাগ হয়ে লড়বে।

বিজ্ঞাপন

আগামী ১৬ ডিসেম্বর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তত্ত্বাবধানে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবরা। দলটি দুটির নাম দেওয়া হয়েছে— অদম্য ও অপরাজেয়।

আরও পড়ুন

শুক্রবার (৫ ডিসেম্বর) দুইটি দলের স্কোয়াড ঘোষণা করেছে কোয়াব। যেখানে অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

বিজ্ঞাপন

অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয় স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission