রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০২:২৯ পিএম


রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া বিভাগ। 

দলে একাধিক অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার থাকা সত্ত্বেও নেতৃত্বের ভার শান্তর কাঁধেই তুলে দিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে মুশফিকুর রহিম ও আকবর আলীর মতো অভিজ্ঞ এবং নেতৃত্বগুণসম্পন্ন ক্রিকেটার থাকলেও শেষ পর্যন্ত শান্তকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বাস, শান্তর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেবে।

আরও পড়ুন

উল্লেখ্য, বিপিএল নিলামের আগেই সরাসরি চুক্তিতে নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission