
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল বিমানে উঠবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার দলের অভিজ্ঞতাকে বড় শক্তি হিসেবে দেখছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হক তামিম।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। এর আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন যুব দলের অধিনায়ক আজিজুল হক তামিম ও কোচ নাভিদ নেওয়াজ।
গত আসরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তামিম, এবারও তার নেতৃত্বে মাঠে নামবে যুবারা। নিজের দল নিয়ে তিনি বলেন, মূল পার্থক্য হলো অভিজ্ঞতা। আমরা অনেক ম্যাচ খেলেছি, বিশ্বে আর কোনো অনূর্ধ্ব-১৯ দল এত ম্যাচ খেলেনি। সবাই অভিজ্ঞ হয়েছে, জীবন বড় হয়েছে, অভিজ্ঞতা বেড়েছে-এটাই সবচেয়ে বড় পার্থক্য।
নিজের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, হ্যাঁ, আফগানিস্তান সিরিজের শুরুতে ৩০-৪০ রানের ইনিংস ছিল। সবার সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছিল সময় আসবে ধৈর্য ধরে থাকো, প্রসেসে বিশ্বাস রাখো। আমি ওটাই করেছি। শেষ দুই ম্যাচে রান এসেছে, তাই আত্মবিশ্বাস পেয়েছি।
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তিনি বলেন, অবশ্যই। আমরা সবসময় চ্যাম্পিয়ন হতে চাই। এখন দেখা যাক কী হয়, ইনশাআল্লাহ সব ঠিকই হবে।
আরটিভি/এসআর




