পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৮ এএম


পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির অভিযোগ
ছবি: সংগৃহীত

বহু প্রতীক্ষিত পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের কাজে আবারও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামটির মাটি চুরির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে নির্মাণাধীন মাঠে আনা ২০ হাজার সেপটিক মাটির মধ্যে ১৩ হাজারই উধাও। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শনে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, অপারেশন্স ম্যানেজার ও বয়সভিত্তিক বিভাগের প্রধান আসিফ আকবরসহ বিসিবির কয়েকজন কর্মকর্তা। পরিদর্শন শেষে পাইলট গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনাকে “অত্যন্ত হতাশাজনক” বলে মন্তব্য করেন।

খালেদ মাসুদ পাইলট জানান, মাটি চুরির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাব তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দেবেন। কমিটিতে বিসিবির এক–দুজন পরিচালকসহ বাইরে থেকে গোয়েন্দা সংস্থার সদস্য রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, তদন্ত কমিটিটা করব নিউট্রাল একটা এতে আমাদের একজন–দু’জন ডিরেক্টর থাকবেন, আর বাইরের গোয়েন্দা সংস্থার লোক থাকবেন। যারা এ ধরনের তদন্তে অভ্যস্ত। তিন সদস্যের কমিটি করার পরিকল্পনা করেছি।

পাইলট আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে তদন্ত কমিটিতে যুক্ত থাকতে চান না, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। এমনকি নিজেদের পক্ষ থেকেও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে এ সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

বিজ্ঞাপন

বিসিবি কর্মকর্তারা জানান, কিছুদিন আগে খবর পান যে পূর্বাচলে মাটি কম রয়েছে। এরপর মাপজোখ করে দেখা যায়, যেখানে ২০ হাজার সেপটিক মাটি থাকার কথা, সেখানে রয়েছে মাত্র সাড়ে ৭ হাজার।

এ তথ্য নিশ্চিত করে খালেদ মাসুদ বলেন, যখন দায়িত্ব পাই, তখন থেকেই শুনছি যে এখানে প্রায় ২০ হাজার সেপটিক মাটি থাকার কথা। কিন্তু মেজারমেন্টে দেখা গেছে মাত্র সাড়ে সাত হাজার সেপটিক মাটি আছে। এই ঘটনায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে ধীরগতির কারণে সমালোচিত পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। এর মধ্যেই নতুন করে মাটি চুরির অভিযোগ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। বিসিবির পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু হলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission