ফিফা থেকে বড় দুঃসংবাদ পেলেন আফঈদা-ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৭ এএম


ফিফা থেকে বড় দুঃসংবাদ পেলেন আফঈদা-ঋতুপর্ণারা
ফিফা থেকে বড় দুঃসংবাদ পেলেন আফঈদা-ঋতুপর্ণারা। ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ফিফা র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ উপরে উঠে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সময় ১১৮০ নিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু চার মাস না যেতেই আট ধাপ নিচে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মেয়েদের ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যেখানে ৮ ধাপ নিচে নেমেছে বাংলাদেশ।

নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, ১১৬৮ পয়েন্ট নিয়ে আফঈদা, ঋতুপর্ণাদের অবস্থান এখন ১১২ নম্বর। এই অবনমন অনুমিতই ছিল। অক্টোবর ও নভেম্বরে দুটি ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটিতেই হেরেছে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ ও দ্বিতীয়টিতে ৫-১ গোলে। নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। 

প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ এবং দ্বিতীয়টিতে আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হার। টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট। 

বিজ্ঞাপন

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া নয়ে রয়েছে। উজবেকিস্তানের অবস্থান ৪৯তম। ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission