মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল কিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৯:৪৯ পিএম


মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল কিংস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা জয়ের ধারা বজায় রেখে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে রাকিব হোসেন ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টনের গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা।

বিজ্ঞাপন

ম্যাচের ১৫ মিনিটেই রাকিব হোসেনের গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও সফল হয়নি মোহামেডান। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে ডরিয়েল্টনের দারুণ গোলেই নিশ্চিত হয় কিংসের পূর্ণ তিন পয়েন্ট।

সমান ম্যাচে সাত পয়েন্ট পাওয়া মোহামেডান পয়েন্ট তালিকায় এখন চতুর্থ স্থানে।

বিজ্ঞাপন

মোহামেডান–কিংস লড়াই মাঠের বাইরে সবসময়ই বাড়তি উত্তেজনা তৈরি করে। বাইলজে অনুশীলনের অধিকার থাকা সত্ত্বেও ম্যাচের আগের দিন কিংস অ্যারেনায় অনুশীলন করতে না পারায় তীব্র অসন্তোষ জানায় মোহামেডান ক্লাব।

মানিকগঞ্জে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে আরামবাগ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। তবে ম্যাচের প্রথম গোলটি ঘিরে দেখা দেয় বিতর্ক।

বিজ্ঞাপন

৩২ মিনিটে রাহাতের লম্বা থ্রো-ইন থেকে বল গোলমুখে পড়ে আরামবাগের শাওনের মাথা ছুঁয়েছে কিনা তা স্পষ্ট না হলেও রেফারি গোলদাতা হিসেবে শাওনের বদলে থ্রোয়ার রাহাতের নামই দেন।

ফিফার অধীনে পরিচালিত আইএফএবির ল’ অব দ্য গেমসের ১৫ নম্বর ধারায় বলা আছে সরাসরি থ্রো-ইন থেকে গোল বৈধ নয়; বল গোল হতে হলে অবশ্যই ইনফিল্ড ফুটবলারের স্পর্শ লাগতে হবে। থ্রোয়ারের নামে গোল দেওয়ার নিয়ম নেই।
এ কারণে রেফারির সিদ্ধান্তকে অস্বাভাবিক বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে ফর্টিজ ১-০ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফর্টিজের নাইজেরিয়ান গোলরক্ষক ওটাফোর একমাত্র জয়সূচক গোলটি করেন যা ছিল ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত।

পয়েন্ট তালিকার অবস্থান

১ম: বসুন্ধরা কিংস — ৬ ম্যাচ, ১৬ পয়েন্ট

২য়: ফর্টিজ — ৬ ম্যাচ, ১১ পয়েন্ট

৩য়: রহমতগঞ্জ — ৬ ম্যাচ, ১০ পয়েন্ট

৪র্থ: মোহামেডান — ৬ ম্যাচ, ৭ পয়েন্ট

আরও পড়ুন

৫ম: ব্রাদার্স ইউনিয়ন — ৭ পয়েন্ট (গোল ব্যবধানে পিছিয়ে)

১০ম: আরামবাগ — ৪ পয়েন্ট।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission