মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৮ পিএম


মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক
ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে ভারতে থাকা বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরের প্রথম দিনেই চরম অব্যবস্থাপনার মুখে পড়েছেন গ্যালারিভর্তি দর্শক। সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করেছে কলকাতা পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যাশিতভাবে মেসিকে কাছ থেকে দেখার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফুটবলপ্রেমীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্টেডিয়ামের ভেতরে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রধান উদ্যোক্তা হিসেবে শতদ্রু দত্তকে আটক করা হয়।

কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানান, এ ঘটনায় একটি এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, কোন কোন ধারায় মামলা হবে তা বিবেচনা করা হচ্ছে। বিশৃঙ্খলার ঘটনা সল্টলেক স্টেডিয়ামেই সীমাবদ্ধ ছিল। আমরা তদন্ত শুরু করেছি এবং কারা দায়ী তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

সমর্থকদের ক্ষোভকে যৌক্তিক উল্লেখ করে তিনি আরও বলেন, ভক্তরা খুবই বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন। কোথায় কী ধরনের দুর্বলতা ছিল এবং কারা দায়ী সবকিছু খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার জন্য লিওনেল মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমীর সঙ্গে মেসিকে দেখতে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলাম।

মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব অন্তর্ভুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মমতা ব্যানার্জি বলেন, এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায় নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ দেবে। আবারও সব ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থনা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission