এশিয়ার প্যারা গেমসে বাংলাদেশের স্বর্ণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১১:০৮ পিএম


এশিয়ার প্যারা গেমসে বাংলাদেশের স্বর্ণ
ছবি: সংগৃহীত

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজের ক্রীড়াবিদরা এবারের আসরে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

বিজ্ঞাপন

আগের দিন জ্যাভলিন থ্রো ইভেন্টে ১১ মিটার দূরত্বে নিক্ষেপ করে স্বর্ণপদক জিতে বাংলাদেশের পদকযাত্রা শুরু করেন চৈতী রানী দেব। শনিবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আরও তিনটি পদক যুক্ত হয় বাংলাদেশের ঝুলিতে। ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে মো. শহিদুল্লাহ স্বর্ণপদক অর্জন করেন এবং একই ইভেন্টে ১০০ মিটার ফ্রিস্টাইলে তিনি ব্রোঞ্জপদকও জেতেন।

এছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলও একটি পদক অর্জন করেছে, যা বাংলাদেশ ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (এনপিসি)-এর ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ বলেন, আমরা সেরা প্রশিক্ষণের চেষ্টা করেছি। সেই প্রস্তুতির ফলেই আমাদের ছেলে-মেয়েরা নিজেদের পারফরম্যান্স প্রমাণ করে দেশের জন্য পদক জিততে পেরেছে। তারা দেশকে গর্বিত করেছে। আগামীতেও তারা দেশের জন্য লড়াই করে আরও পদক এনে দেবে।

এনপিসির যুগ্ম মহাসচিব সানোয়ার হোসেন জানান, এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদকজয়ী বাংলাদেশ দলটি সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে যেখানে বাংলাদেশের স্বাভাবিক ক্রীড়াবিদদের অনেক সময় হিমশিম খেতে হয়, সেখানে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা একের পর এক পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জ্বালাচ্ছেন। 

আরটিভি/এসকে

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission