
সিডনি থান্ডার ও পার্থ স্কর্চার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো বিগ ব্যাশ লিগের ১৫তম আসর। আর এই আসর দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছেন রিশাদ হোসেন, তাকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স।
বিগ ব্যাশ এবার খানিকটা ভিন্নতা নিয়েই আসছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো খেলোয়াড় সরাসরি ড্রাফট থেকেই জায়গা করে নিয়েছেন লিগটির কোনো দলে। রিশাদ হোসেনকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।
সেই বিগ ব্যাশ লিগ আজ শুরু হচ্ছে। আজ দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে নামবে বাবর আজমের দল সিডনি থান্ডার, তাদের সামনে আজ পার্থ স্কর্চার্স। তবে রিশাদ হোসেনের হোবার্টের প্রথম ম্যাচ
আগামী ১৬ ডিসেম্বর বিগ ব্যাশ মিশন শুরু করবে রিশাদ হোসেনের হোবার্ট দল। গ্রুপ পর্বে রিশাদ হোবার্টের হয়ে খেলার সুযোগ পাবেন ১০ মাচে।
তার ম্যাচের সূচি এক নজরে দেখে নিন
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | বাংলাদেশ সময় |
| ১৬ ডিসেম্বর |
থান্ডার
|
হোবার্ট |
বেলা ২–১৫ মি.
|
| ১৮ ডিসেম্বর | স্টারস | মেলবোর্ন | বেলা ২–১৫ মি. |
| ২১ ডিসেম্বর | রেনেগেডস | জিলং | বেলা ২–১৫ মি. |
| ২৬ ডিসেম্বর | স্কর্চার্স | পার্থ |
বিকেল ৪–১৫ মি.
|
| ২৯ ডিসেম্বর | রেনেগেডস | হোবার্ট |
বেলা ২–১৫ মি.
|
| ১ জানুয়ারি | স্কর্চার্স |
হোবার্ট
|
বেলা ২–১৫ মি. |
| ৩ জানুয়ারি | থান্ডার | সিডনি |
বেলা ২–১৫ মি.
|
| ৯ জানুয়ারি | স্ট্রাইকার্স | হোবার্ট |
বেলা ২–১৫ মি.
|
| ১১ জানুয়ারি |
সিক্সার্স
|
সিডনি |
সকাল ৯–০৫ মি.
|
| ১৪ জানুয়ারি | হিট | হোবার্ট |
বেলা ২–১৫ মি.
|




