আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:২১ পিএম


আইপিএলের ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব
ছবি: সংগৃহীত

নতুন আলোচনায় এসেছে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবের নাম। যিনি আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আসন্ন নিলামে ৭৫ লাখ রুপিতে গুজরাট ফ্র্যাঞ্চাইজির দলে নির্বাচিত হয়েছেন।

আইপিএলের মূল নিলামের আগে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে আয়োজিত মক নিলামের দ্বিতীয় দিনে তানজিমের নাম তোলা হয়। সেখানে গুজরাট ফ্র্যাঞ্চাইজি একমাত্র দল হিসেবে বিডে অংশ নিয়ে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নেয়।

এর আগে, মক নিলামের প্রথম পর্বে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আলোচনায় আসেন। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে শুরু হওয়া তার দর শেষ পর্যন্ত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির কাছে ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়। মক নিলামে তার জন্য চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম, যেখানে মোট সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান ছাড়াও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানার নাম উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন, এই মক নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তবে রূপ নেয়।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission