আইসিসির মাসসেরা হলেন ভারতকে লজ্জায় ডোবানো হারমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৮ পিএম


আইসিসির মাসসেরা হলেন ভারতকে লজ্জায় ডুবানো হারমার
আইসিসির মাসসেরা হলেন ভারতকে লজ্জায় ডুবানো হারমার। ছবি: সংগৃহীত

গত মাসে টেস্টে ভারতকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল দক্ষিণ আফ্রিকা। দলের এমন দারুণ সাফল্যে বিশেষ অবদান রেখেছিলেন প্রোটিয়া অফস্পিনার সিমন হারমার। যার স্বীকৃতি স্বরূপ এবার আইসিসির নভেম্বর মাসের ‘প্লেয়ার্স অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আর এই অর্জনের জন্য তাকে পেছনে ফেলতে হয়েছে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে।

ভারতের বিপক্ষে মাত্র ৮.৯৪ গড়ে প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হারমার বলেন, আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হতে পারা আমার জন্য দারুণ সম্মানের। দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, এর সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই বাড়তি প্রাপ্তি।

তিনি আরও বলেন, এই পুরস্কার আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পাশাপাশি এটি উৎসর্গ করছি আমার পরিবারের প্রতি, যারা আমাকে সমর্থন দেন এবং অনেক সময় আমাকে বাড়ি ছেড়ে দূরে থাকতে দেন আমার স্বপ্ন পূরণের জন্য।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission