প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তবে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বড় সংবাদ পেয়েছে স্বাগতিকরা। সিরিজের বাকি দুই ম্যাচ বুমরাহর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
চতুর্থ ম্যাচ লখনৌ এবং সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। কিন্তু বুমরাহ ইতোমধ্যে মুম্বাইয়ে ফিরে গেছেন। এই তথ্য নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআই জানিয়েছে, ব্যক্তিগত কারণে মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরে গেছেন বুমরাহ। ধর্মশালায় খেলবেন না তিনি। বুমরাহ কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।
বুমরাহ কেন বাড়িতে ফিরে গেছেন সেই কারণও জানানো হয়নি। তবে পরেই দুই ম্যাচে বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুমরাহ না খেলায় ধর্মশালায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা।
আগামী ১৭ ডিসেম্বর লক্ষ্ণৌ ও ১৯ ডিসেম্বর অহমেদাবাদে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
আরটিভি/এসআর




