কলকাতা ছেড়ে মুম্বাইয়ে ডি কক, মূল্য কত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৪:০৫ পিএম


কলকাতা ছেড়ে মুম্বাইয়ে ডি কক, মূল্য কত?
কলকাতা ছেড়ে মুম্বাইয়ে ডি কক, মূল্য কত? ছবি: সংগৃহীত

আইপিএলের মিনি নিলামে শুরুতে নাম লিখিয়েছিলেন না কুইনটন ডি কক। তবে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তার নাম রাখা হয় নিলামের তালিকায়। আর নাম উঠতে তার প্রতি আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। কোনো লড়াই ছাড়ায় তাকে দলে নিয়েছে মুম্বাই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবারের মিনি নিলাম। যেখানে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে ডি কককে দলে নিয়েছে মুম্বাই।

আরও পড়ুন

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। ৮ ম্যাচে ১৫২ রান করেছিলেন তিনি। তবে এবার তাকে ছেড়ে দেয় কলকাতা। আর সেই সুযোগটাই নিয়ে মুম্বাই।

বিজ্ঞাপন

এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন ডি কক। ২০১৯ এবং ২০২০ সালে খেলেছিলেন তিনি। সেবার মুম্বাইকে শিরোপা জিতাতেও ভূমিকা পালন করেছিলেন ডি কক।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission