সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১০:২৯ এএম


সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগেই স্কোয়াড প্রকাশ করল দেশটির ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে থাকবেন ফারহান ইউসুফ। চলমান এশিয়া কাপে যে দল নিয়ে খেলছে পাকিস্তান, সেই স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনে বিশ্বকাপের দল চূড়ান্ত করা হয়েছে।

বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তানের যুবারা। সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

বিজ্ঞাপন

যুব বিশ্বকাপে পাকিস্তান রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে গঠিত একটি গ্রুপে।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজার ও মেন্টরের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। বোলিং কোচ হিসেবে থাকবেন রাও ইফতিখার এবং হেড কোচ ও ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন শহীদ আনোয়ার।

বিজ্ঞাপন

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:

ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ ও উমর জাইব।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission