ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের সূচি প্রকাশ করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪২ পিএম


ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের সূচি প্রকাশ করল ব্রাজিল
ব্রাজিল জাতীয় ফুটবল দল। ছবি: এএফপি

আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি বড় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ইতোমধ্যে এই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিজ্ঞাপন

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর পাঁচ দিন পর, ৩১ মার্চ অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিবিএফ।

বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি। আসন্ন ২০২৬ বিশ্বকাপে এই স্টেডিয়ামেই হবে সাতটি ম্যাচ। চোট–আঘাত না থাকলে এই ম্যাচে মুখোমুখি দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরপর ৩১ মার্চ ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বড় ব্রাজিলীয় কমিউনিটির কারণে এই ভেন্যুও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রাশিয়া ২০১৮ বিশ্বকাপে লুকা মড্রিচের নেতৃত্বে অভিজ্ঞ ক্রোয়েশিয়া হয়েছিল রানার্সআপ, আর চার বছর পর কাতারে তৃতীয় স্থান অর্জন করে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল ক্রোয়েশিয়া।

বিজ্ঞাপন

এই দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলের ঘাঁটি হবে অরল্যান্ডোর ‘ইএসপিএন কমপ্লেক্স’। সেখানেই থাকবেন ও অনুশীলন করবেন খেলোয়াড়রা।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্রয়ে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। গ্রুপ পর্বে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে। ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির সঙ্গে এবং পাঁচ দিন পর মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির দল। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission