ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৫:০২ পিএম


ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে শনিবার (২০ ডিসেম্বর) শোক পালন করা হচ্ছে। এই প্রেক্ষাপটে শহীদ হাদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার এক বিবৃতিতে রাজশাহী ওয়ারিয়র্স জানায়, শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে দলের অফিসিয়াল ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করা হবে।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়, এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।

বিজ্ঞাপন

পরবর্তীতে এক ফেসবুক পোস্টে রাজশাহী ওয়ারিয়র্স জানায়, ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করেছে এবং তার প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি প্রকাশ করা হবে।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিলেট পর্ব শেষে বিপিএল গড়াবে চট্টগ্রাম ও ঢাকায়। তিনটি ভেন্যু মিলিয়ে এবারের আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফ পর্বে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission