
চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি পেসার প্যাট কামিন্স। তবে অ্যাডিলেড টেস্টে দিয়ে মাঠে ফিরেই অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জিতিয়েছেন তিনি। এরপরই দুঃসংবাদ দিয়েছেন এই অজি পেসার।
আসন্ন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ম্যাচ শেষে কামিন্স নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
কামিন্স বলেন, আমি সত্যিই ভালো বোধ করছি। (কিন্তু) সিরিজের বাকি সময়ের জন্য আমরা অপেক্ষা করব এবং দেখব। সিরিজ জিতে নিলাম, মোটামুটি কাজ শেষ এবং ঝুঁকির পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা আগামী কয়েক দিনে এটা নিয়ে কাজ করব।
এরপর নিজের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমি মেলবোর্নে খেলা নিয়ে সংশয়ে, তারপর সিডনিতে খেলা নিয়ে আলাপ করব। কিন্তু সিরিজের আগে যখন ঝুঁকি নেওয়ার বিষয় ছিল, তখন আমি খেলার চিন্তায় ছিলাম। এখন কাজ শেষ, আমার মনে হয় এবার এনিয়ে কথা বলতে হবে।
নিজের প্রত্যাবর্তন নিয়ে কামিন্সের কথা, শেষ দুই মাস ছিল কঠিন। আমি নিজেকে সব সুযোগ দিয়েছিলাম। কিন্তু যখন এমন দিন আসে, দর্শকে ঠাসা গ্যালারির সামনে অ্যাশেজ জয়, তখন এটার মূল্য অন্যরকম।
উল্লেখ্য, অ্যাডিলেটে আগে ব্যাট করতে নেমে ৩৭১ রান করেছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড করেছিল ২৮৬ রান। দ্বিতীয় ইনিংসে অজিরা ৩৪৯ রানে অলআউট হলে ৪৩৫ রানের বিশাল লক্ষ্য পায় সফরকারীরা। কিন্তু জবাব দিতে নেমে ৩৫২ রান তুলতে পারে ইংলিশরা। এতে ৮২ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
আরটিভি/এসআর




