ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০১:২২ পিএম


ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
ছবি: সংগৃহীত

ভিলা পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টানা সাত ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে অ্যাস্টন ভিলা। ৩৫ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে এমন সাফল্য পেল ক্লাবটি।

বিজ্ঞাপন

দারুণ ছন্দে রয়েছে উনাই এমেরির শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাস্টন ভিলার এটি টানা দশম জয়। রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ভিলার জয়ে নায়ক ছিলেন মর্গ্যান রজার্স, যিনি জোড়া গোল করেন। অন্যদিকে ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা, যদিও ম্যাচে তিনি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন।

ম্যাচের ৪৫তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ভিলাকে এগিয়ে দেন রজার্স। বক্সের ভেতর থেকে নেওয়া তার আড়াআড়ি শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। তবে লিড ধরে রাখতে পারেনি ভিলা। যোগ করা সময়ে ম্যাটি ক্যাশের ভুল ব্যাক পাস থেকে সমতা ফেরায় ইউনাইটেড। সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন কুনহা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ইউনাইটেড আক্রমণ বাড়ালেও সফল হতে পারেনি। ৫৪তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের জোরালো শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। তিন মিনিট পর আবারও ব্যবধান গড়ে দেন রজার্স। প্রথম গোলের মতোই নিখুঁত ফিনিশিংয়ে ভিলাকে ফের এগিয়ে নেন তিনি।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তবে মাউন্টের নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই জয়ে ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে ছয় ম্যাচের মধ্যে এটি তাদের দ্বিতীয় হার। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission