সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:২০ এএম


সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
ছবি: সংগৃহীত

কোচ পিটার বাটলার ইস্যুতে বিদ্রোহের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আবারও নেতৃত্বে রেখে সাফ নারী ফুটসালের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুই দলের স্কোয়াড প্রকাশ করে বাফুফে।

ঘোষিত নারী ফুটসাল দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমী। তবে প্রাথমিক স্কোয়াডে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই টুর্নামেন্টেও সাবিনা খাতুনের নেতৃত্বেই খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসাল অঙ্গনে ফিরছে বাংলাদেশ নারী দল এবারও অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবিনা।

অন্যদিকে, একই টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত পুরুষ ফুটসাল দলে তেমন কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইপর্বে যিনি অধিনায়কত্ব করেছিলেন, সেই কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রাখা হয়েছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ নারী দল : সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission