
আর মাত্র কয়েক ঘণ্টার পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। এবারের বিপিএলের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স।
দুই টেলিভিশন ছাড়াও বিপিএলের ম্যাচগুলো ডিজিটাল মাধ্যমেও দেখা যাবে। বাংলাদেশের ট্যাপমেড ও আকাশগোতে বিপিএলের ম্যাচগুলো সম্প্রচার করবে।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশকয়েক দেশে দেখানো হবে বিপিএলের খেলা। সেই তালিকায় রয়েছে- পাকিস্তানের এ স্পোর্টস , ভারতের ফানকোড, শ্রীলঙ্কার পিও টিভি, নেপালের দিশহোম, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর উইলো।
ডিজিটাল মাধ্যমেগুলোর তালিকায় আছে মাইকো, তামাশা, ট্যাপমেড অ্যাপ পাকিস্তান, উইলো ডিআরএম ও টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল।
আরটিভি/এসআর




