
চলমান বিপিএলের উদ্বোধনী দিনে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল চট্টগ্রাম রয়েলস। কিন্তু দ্বিতীয় ম্যাচে রংপুরের সামনে ব্যাট হাতে দাঁড়াতে পারেনি নাঈম শেখ-মাহেদীরা। শক্তিশালী রংপুরকে মাত্র ১০৩ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।
সোমবার (২৯ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের, ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন ওপেনার অ্যাডম রিসিংটন। ২ বলে ১ করেন এই বিদেশি ব্যাটার।
তবে মির্জা বাগকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন নাঈম শেখ। কিন্তু ২০ বলে ৩৯ রান করে মোস্তাফিজের বলে বোল্ড আউট হন তিনি। এরপরই উইকেট মিছিল শুরু করে বাকিরা।
মাহমুদুল হাসান জয় (০), মাহফিজুল ইসলাম (১), মাসুম গুরবাজ (৯), মেহেদী হাসান (১) ও মির্জা বাগ ২৪ বলে ২০ রান করে আউট হলে মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম।

এরপর শেখ মাহেদী (১), আবু হায়দার রনি (১৩) ও শরিফুল ইসলাম ৬ বলে ৬ রান করে আউট হলে ১৭ ওভার ৫ বলে ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। এ ছাড়াও মোস্তাফিজুর রহমান দুটি, নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।
আরটিভি/এসআর




