খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে : তামিম

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ১১:২৮ এএম


খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে : তামিম
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

এর আগে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন’ বলে জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন জাহিদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়ে তিনি বলেছিলেন, সকাল বেলা মেডিকেল বোর্ড হয়েছিল। কাজেই এই অবস্থায় (খালেদা জিয়া) অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission