খালেদা জিয়ার মৃত্যুতে মাহমুদউল্লাহর শোক বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৫১ পিএম


খালেদা জিয়ার মৃত্যুতে মাহমুদউল্লাহর শোক বার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে মাহমুদউল্লাহর শোক বার্তা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। সেই তালিকায় নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। 

বিজ্ঞাপন

নিজের ফেসবুকে খালেদা জিয়ার ছবি পোস্ট করে রিয়াদ লিখেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক, আমীন।

এর আগে শোক প্রকাশ করে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এ ছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শোক প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission