ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালের স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রাক্কালে বার্তা সংস্থা এএফপি ২০২৬ সালের স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করেছে। আজ ১ম পর্বে সেই ক্যালেন্ডারের প্রথম ছয় মাসের (২য় পর্বে পরবর্তী ছয় মাস দেয়া হবে) উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হলো :

জানুয়ারি :

২ জানুয়ারি : আইস হকি, এনএইচএল উইন্টার ক্লাসিক
২-১১ জানুয়ারি : টেনিস, ইউনাইটেড কাপ, পার্থ, অস্ট্রেলিয়া
৩-৫ জানুয়ারি : ফুটবল, আফ্রিকান নেশন্স কাপ, শেষ ষোল
৩-১৭ জানুয়ারি : মটর স্পোর্ট, ডাকার র‌্যালি, সৌদি আরব
৪-৮ জানুয়ারি : ক্রিকেট, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ৫ম অ্যাশেজ টেস্ট, সিডনি
৪-১১ জানুয়ারি : টেনিস, ডব্লিউটিএ/এটিপি, ব্রিসবেন
৫-১ জানুয়ারি : টেনিস, ডব্লিউটিএ, অকল্যান্ড
৭ জানুয়ারি : ক্রিকেট, শ্রীলংকা বনাম পাকিস্তান, ১ম টি২০, ডাম্বুলা
৮-১০ জানুয়ারি : গলফ, ফ্লোরিডা
৯ জানুয়ারি : ক্রিকেট, শ্রীলংকা বনাম পাকিস্তান, ২য় টি২০, ডাম্বুলা
৯-১০ জানুয়ারি : ফুটবল, আফ্রিকান নেশন্স কাপ, মরক্কো, কোয়ার্টার ফাইনাল
৯-১১ জানুয়ারি : রাগবি ইউনিয়ন, চ্যাম্পিয়ন্স কাপ/চ্যালেঞ্জ কাপ রাউন্ড ৩
১০ জানুয়ারি : এ্যাথলেটিক্স, ওয়ার্ল্ড ক্রস-কান্ট্রি চ্যাম্পিয়নশীপ, যুক্তরাস্ট্র
১১ জানুয়ারি : ক্রিকেট, শ্রীলংকা বনাম পাকিস্তান, ৩য় টি২০, ডাম্বুলা, ভারত বনাম নিউজিল্যান্ড, ১ম ওয়ানডে ভাদোরদা

১২-১৭ জানুয়ারি : ডব্লিউটিএ/এটিপি, এডিলেড
১৪ জানুয়ারি : ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড ২য় ওয়ানডে, রাজকোট
১৪ জানুয়ারি : ফুটবল, আফ্রিকান নেশন্স কাপ, সেমিফাইনাল, রাবাত
১৫-১৯ জানুয়ারি : গলফ, ইউরোপীয়ান ট্যুরস, দুবাই
১৬-১৮ জানুয়ারি : রাগবি ইউনিয়ন, চ্যাম্পিয়ন্স কাপ/চ্যালেঞ্জ কাপ, রাউন্ড ৪
১৭ জানুয়ারি : ফুটবল, আফ্রিকান নেশন্স কাপ, তৃতীয় স্থান, প্লে-অফ
১৮ জানুয়ারি : টেনিস, অস্ট্রেলিয়ান ওপেন, মেলবোর্ন
১৮ জানুয়ারি : আফ্রিকান নেশন্স কাপ, ফাইনাল, রাবাত
১৮ জানুয়ারি : ভারত বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে, ইন্দোর
২০-২১ জানুয়ারি : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
২১ জানুয়ারি : ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড ১ম টি২০, নাগপুর
২২ জানুয়ারি : ইউরোপা লিগ
২২ জানুয়ারি : ক্রিকেট, শ্রীলংকা বনাম ইংল্যান্ড, ১ম ওয়ানডে, কলম্বো
২৩ জানুয়ারি : ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড, ২য় টি২০, নাগপুর
২৩-২৫ জানুয়ারি : ফুটবল, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
২৪ জানুয়ারি : ক্রিকেট, শ্রীলংকা বনাম ইংল্যান্ড, ২য় ওয়ানডে, কলম্বো
২৫ জানুয়ারি : ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড, ৩য় ওয়ানডে, গৌহাটি
২৭ জানুয়ারি : ক্রিকেট, শ্রীলংকা বনাম ইংল্যান্ড, ৩য় ওয়ানডে, কলম্বো, দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১ম টি২০, পার্ল

২৮ জানুয়ারি : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
২৮ জানুয়ারি : ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড, ৪র্থ ওয়ানডে, ভিশাকাপত্তম
২৯ জানুয়ারি : ক্রিকেট, দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২য় টি২০, সেঞ্চুরিয়ান
২৯ জানুয়ারি : ক্রিকেট ভারত বনাম নিউজিল্যান্ড, ৫ম ওয়ানডে
৩০ জানুয়ারি : শ্রীলংকা বনাম ইংল্যান্ড ১ম টি২০, পাল্লেকেলে

ফেব্রুয়ারি :

১ ফেব্রুয়ারি : ফুটবল, সিএইফ কনফেডারেশন্স কাপ
১ ফেব্রুয়ারি : সাইক্লিং, গ্রেট ওশেন রোড রেস, অস্ট্রেলিয়া
১ ফেব্রুয়ারি : শ্রীলংকা বনাম ইংল্যান্ড, ২য় টি২০, পাল্লেকেলে, দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ৩য় টি২০, জোহানেসবার্গ

১-৭ ফেব্রুয়ারি : টেনিস, ডব্লিউটিএ, আবু ধাবী
২-৮ ফেব্রুয়ারি : টেনিস, এটিপি, ফ্রান্স
৩ ফেব্রুয়ারি : শ্রীলংকা বনাম ইংল্যান্ড, ৩য় টি২০, পাল্লেকেলে
৪-৭ ফেব্রুয়ারি : গলফ, রিয়াদ
৫-৭ ফেব্রুয়ারি : রাগবি ইউনিয়ন, সিক্স নেশন্স রাউন্ড ১
৫-৮ ফেব্রুয়ারি : গলফ, পিজিএ ট্যুর
৬-৮ ফেব্রুয়ারি : ফুটবল, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
৬-৮ ফেব্রুয়ারি : টেনিস, ডেভিস কাপ
৬-২২ ফেব্রুয়ারি : শীতকালীন অলিম্পি, মিলান, ইতালি
৭ ফেব্রুয়ারি-৮ মার্চ : আইসিসি টি২০ বিশ্বকাপ, ভারত ও শ্রীলংকা
৮ ফেব্রুয়ারি : ফুটবল, সিএএফ কনফেডারেশন্স কাপ
৮-১৪ ফেব্রুয়ারি : টেনিস, ডব্লিউটিএ, দোহা
৯-১৬ ফেব্রুয়ারি : টেনিস, এটিপি, ডালাস, রটারডাম, বুয়েন্স আয়ার্স
১১-১২ ফেব্রুয়ারি : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ, প্লে—অফ, ১ম লেগ
১২-১৫ ফেব্রুয়ারি : গলফ, পিজিএ ট্যুর, অস্ট্রেলিয়া
১৩-১৪ ফেব্রুয়ারি : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১
১৩-১৫ ফেব্রুয়ারি : ফুটবল, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
১৪-১৫ ফেব্রুয়ারি : রাগবি ইউনিয়ন, সিক্স নেশন্স রাউন্ড ২
১৫ ফেব্রুয়ারি : ফুটবল, সিএএফ কনফেডারেশন্স কাপ
১৫ ফেব্রুয়ারি : বাস্কেটবল, এনবিএ অল-স্টার গেমস, ক্যালিফোর্নিয়া
১৫-২১ ফেব্রুয়ারি : টেনিস, ডব্লিউটিএ, দুবাই
১৬-২২ ফেব্রুয়ারি : সাইক্লিং, ইউএই ট্যুর
১৬-২২ ফেব্রুয়ারি : টেনিস, এটিপি, দোহা
১৭-১৮ ফেব্রুয়ারি : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্লে-অফ, ১ম লেগ
১৮-১৯ ফেব্রুয়ারি : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ, প্লে-অফ, ২য় লেগ
১৯ ফেব্রুয়ারি : ফুটবল, উয়েফা ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, প্লে—অফ, ১ম লেগ
১৯-২২ ফেব্রুয়ারি : গলফ, পিজিএ ট্যুর, থাইল্যান্ড
২০-২২ ফেব্রুয়ারি : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ২
২১-২২ ফেব্রুয়ারি : রাগবি ইউনিয়ন, সিক্স নেশন্স রাউন্ড ৩, ইতালি
২৪-২৫ ফেব্রুয়ারি : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্লে—অফ, ২য় লেগ
২৬ ফেব্রুয়ারি : উয়েফা ইউরোপা লিগ/ কনফারেন্স লিগ, প্লে—অফ, ২য় লেগ
২৮ ফেব্রুয়ারি : সাইক্লিং, বেলজিয়াম

মার্চ :

১ মার্চ : এ্যাথলেটিক্স, টোকিও ম্যারাথন
২-৪ মার্চ : ফুটবল, এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল ১ম লেগ
৪-১৫ মার্চ : টেনিস, এটিপি/ডব্লিউটিএ, ইন্ডিয়ান ওয়েলস
৫-৮ মার্চ : গলফ, পিজিএ ট্যুর
৬-৭ মার্চ : রাগবি ইউনিয়ন, সিক্স নেশন্স রাউন্ড ৪
৬-৭ মার্চ, রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ৪
৭ মার্চ ; সাইক্লিং, স্ট্রাডে ইতালি
৮ মার্চ : ক্রিকেট, আইসিসি টি২০ বিশ্বকাপ ফাইনাল
৮-১৫ মার্চ : সাইক্লিং, প্যারিস-নিস, ফ্রান্স
৮ মার্চ : ফর্মূলা ওয়ান, অস্ট্রেলিয়া গ্র্যাঁ প্রি, মেলকোর্ন
৯-১১ মার্চ : ফুটবল : এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল ২য় লেগ
১০-১১ মার্চ : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল, ১ম লেগ
১২ মার্চ : ফুটবল , উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ, শেষ ১৬, ১ম লেগ
১২-১৫ মার্চ : গলফ, পিজিএ ট্যুর, সিঙ্গাপুর
১৩-১৪ মার্চ : ফুটবল, আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
১৩-১৫ মার্চ : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি, প্যাসিফিক রাউন্ড ৫
১৪ মার্চ : রাগবি ইউনিয়ন, সিক্স নেশন্স, রাউন্ড ৫
১৪ মার্চ : ফর্মূলা ওয়ান, সাংহাই
১৫ মার্চ : ফর্মূলা ওয়ান, চাইনিজ গ্র্যাঁ প্রি, সাংহাই
১৫ মার্চ : ক্রিকেট, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ১ম টি২০ মাউন্ট মঙ্গানুই
১৫ মার্চ: ফুটবল, সিএএফ কনফেডারেশন্স কাপ, কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
১৭ মার্চ : ক্রিকেট, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকান, ২য় টি২০, হ্যামিল্টন
১৭-১৮ মার্চ : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ১৬, ২য় লেগ
১৭-২৯ মার্চ : টেনিস, এটিপি/ডব্লিউটিএ, মায়ামি
১৯ মার্চ : ফুটবল, উয়েফা ইউরোপা লিগ/কনারেন্স লিগ, শেষ ১৬, ২য় লেগৎ
১৯-২২ মার্চ : গলফ, পিজিএ ট্যুর
২০-২১ মার্চ : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক, রাউন্ড ৬
২০ মার্চ : ক্রিকেট, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা,৩য় টি২০, অকল্যান্ড
২০-২১ মার্চ : ফুটবল, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ২য় লেগ
২০-২১ মার্চ, এ্যাথলেটিক্স, ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশীপ, পোল্যান্ড
২১ মার্চ : সাইর্ক্লিং, ইতালি
২১ মার্চ- ৩১ মে : ক্রিকেট, ভারতীয় প্রিমিয়ার লিগ
২২ মার্চ : ক্রিকেট, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ৪র্থ টি২০ ওয়েলিংটন
২২ মার্চ: ফুটবল, সিএএফ কনফেডারেশন্স কাপ, কোয়ার্টার ফাইনাল ২য় লেগ
২৪-২৫ মার্চ : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
২৫ মার্চ : সাইক্লিং, গ্রেট স্প্রিন্ট ক্লাসিক, বেলজিয়াম
২৫ মার্চ : ক্রিকেট, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ম টি২০, ক্রাইস্টচার্চ
২৬ মার্চ : ফুটবল : বিশ্বকাপ ইউরোপীয়ান প্লে—অফ সেমিফাইনাল
২৬ মার্চ : ফুটবল, বিশ্বকাপ ইন্টার-কনফেডারেশন প্লে-অফ সেমিফাইনাল
২৬-২৯ মার্চ : পিজিএ ট্যুর
৩০ মার্চ : ফুটবল, বিশ্বকাপ ইউরোপীয়ান প্লে-অফ ফাইনাল
৩১ মার্চ : ফুটবল, বিশ্বকাপ ইন্টার-কনফেডারেশন্স প্লে অফ ফাইনাল

এপ্রিল :

১ এপ্রিল : সাইক্লিং, বেলজিয়াম
১-২ এপ্রিল : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ২য় লেগ
২-৫ এপ্রিল : গলফ, পিজিএ ট্যুর, লাস ভেগাস
৩-৪ এপ্রিল : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ৮
৫ এপ্রিল : সাইক্লিং, ট্যুর অক ফ্ল্যান্ডার্স, বেলজিয়াম
৫-১২ এপ্রিল : টেনিস, এটিপি, মন্টে কার্লো
৬-১১ এপ্রিল : সাইক্লিং, ট্যুর অব বাস্ক কান্ট্রি
৬-১২ এপ্রিল : টেনিস, ডব্লিউটিএ, লিঞ্জ
৭-৮ এপ্রিল : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
৮ এপ্রিল : বাস্কেটবল, ইউএস কলেজ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ
৯ এপ্রিল : ফুটবল, উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ, কোয়ার্টার ফাইনাল ১ম লেগ
৯ -১২ এপ্রিল : গলফ, দ্য মাস্টার্স, জর্জিয়া
১০-১১ এপ্রিল : ফুটবল, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল ১ম লেগ
১০-১১ এপ্রিল : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ৯
১০-১২ এপ্রিল : রাগবি ইউনিয়ন, চ্যাম্পিয়ন্স কাপ/চ্যালেঞ্জ কাপ কোয়ার্টার ফাইনাল
১১ এপ্রিল: রাগবি ইউনিয়ন, নারী সিক্স নেশন্স রাউন্ড ১
১২ এপ্রিল : ফর্মূরা ওয়ান, বাহরাইন গ্র্যাঁ প্রি, সাখির
১২ এপ্রিল : সাইক্লিং, ফ্রান্স
১২ এপ্রিল : ফুটবল, সিএএফ কনফেডারেন্স কাপ, সেমিফাইনাল, ১ম লেগ
১৩-১৯ এপ্রিল : টেনিস, এটিপি, বার্সেলোনা, মিউনিখ, ডব্লিউটিএ, স্টুটগার্ট, রুয়েন
১৪-১৫ এপ্রিল : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ২য় লেগ
১৬ এপ্রিল : ফুটবল, ইউরোপা লিগ, কোয়ার্টার ফাইনাল ২য় লেগ
১৬-১৯ এপ্রিল : গলফ, পিজিএ ট্যুর
১৭-১৮ এপ্রিল : ফুটবল, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল ২য় লেগ
১৭-১৮ এপ্রিল : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১০
১৭-২৫ এপ্রিল : ফুটবল, এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, সৌদি আরব
১৮ এপ্রিল : রাগবি ইউনিয়ন, নারী সিক্স নেশন্স রাউন্ড ২
১৮ এপ্রিল : বাস্কেটবল, এনবিএ প্লে—অফ
১৯ এপ্রিল : ফর্মূলা ওয়ান, সৌদি আরব গ্র্যাঁ প্রি
১৯ এপ্রিল : সাইক্লিং, নেদারল্যান্ডস
১৯ এপ্রিল : ফুটবল, সিএএফ কনফেডারেশন্স কাপ সেমিফাইনাল, ২য় লেগ
২০ এপ্রিল : এ্যাথলেটিক্স, বস্টন ম্যারাথন
২১ এপ্রিল-৩ মে : টেনিস, ডব্লিউটিএ/এটিপি, মাদ্রিদ
২২ এপ্রিল : সাইক্লিং, বেলজিয়াম
২৩-২৬ এপ্রিল : গলফ, পিজিএ ট্যুর
২৪-২৬ এপ্রিল : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১১
২৫ এপ্রিল : রাগবি ইউনিয়ন, নারী সিক্স নেশন্স রাউন্ড ৩
২৬ এপ্রিল : এ্যাথলেটিক্স, লন্ডন ম্যারাথন
২৫-২৬ এপ্রিল : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, ১ম লেগ
২৬ এপ্রিল : সাইক্লিং, বেলজিয়াম
২৮-২৯ এপ্রিল : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ১ম লেগ
৩০ এপ্রিল : ফুটবল, ইউরোপা লিগ/কনফারেন্স লিগ সেমিফাইনাল ১ম লেগ

মে :

১-২ মে : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১২
১-২ মে : রাগবি ইউনিয়ন, চ্যাম্পিয়ন্স কাপ/চ্যালেঞ্জ কাপ সেমিফাইনাল
২ মে : ফমূর্লা ওয়ান, স্প্রিন্ট রেস, মায়ামি
২-৩ মে : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল ২য় লেগ
৩ মে : ফর্মূলা ওয়ান, মায়ামি গ্র্যাঁ প্রি
৫-৬ মে : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ২য় লেগ
৫-৭ মে : টেনিস, ডব্লিউটিএ, রোম
৬-১৭ মে : টেনিস, এটিপি, রোম
৭ মে : ফুটবল, উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ সেমিফাইনাল, ২য় লেগ
৭-১০ মে : গলফ, পিজিএ ট্যুর
৮ মে : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, দোহা
৮-৯ মে : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১৩
৯ মে : রাগবি ইউনিয়ন, নারী সিক্স নেশন্স রাউন্ড ৪
৯-৩১ মে : সাইক্লিং, ইতালি
১৩ মে : ফুটবল, ইতালিয়ান কাপ ফাইনাল, রোম
১৪-১৭ মে : গলফ, পিজিএ ট্যুর
১৫-১৬ মে : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১৪
১৬ মে : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, সাংহাই, চায়না
১৬ মে : ফুটবল, ইংলিশ এফএ কাপ ফাইনাল, ওয়েম্বলি, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, ফাইনাল ১ম লেগ, সিএএফ কনফেডারেশন্স কাপ ফাইনাল, ১ম লেগ
১৭ মে : রাগবি ইউনিয়ন, নারী সিক্স নেশন্স রাউন্ড ৫
১৭-২৩ মে : টেনিস, এটিপি, হামবুর্গ
১৮-২৩ মে : টেনিস, ডব্লিউটিএ, রাবাত
২০ মে : ফুটবল, ইউরোপা লিগ ফাইনাল, তুরষ্ক
২১-১৪ মে : গলফ, পিজিএ ট্যুর
২২-২৩ মে : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১৫
২২ মে : রাগবি ইউনিয়ন, চ্যালেঞ্জ কাপ ফাইনাল, স্পেন
২৩ মে : ফুটবল, নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ওসলো
২৩ মে : ফুটবল, জার্মান কাপ ফাইনাল, অলিম্পিক স্টেডিয়াম, বার্লিন, ফ্রেঞ্চ কাপ ফাইনাল, প্যারিস, সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২য় লেগ, সিএএফ কনফেডারেশন্স কাপ ফাইনাল ২য় লেগ
২৩ মে : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, চায়না
২৩ মে : রাগবি ইউনিয়ন, চ্যাম্পিয়ন্স কাপ ফাইনাল, স্পেন
২৩ মে : ফর্মূলা ওয়ান, মন্ট্রিয়াল
২৪ মে : ফর্মূলা ওয়ান, কানাডিয়ান গ্র্যাঁ ফ্রি, মন্ট্রিয়াল
২৪ মে : ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি-এ, স্প্যানিশ লা লিগার শেষ দিন
২৪ মে-৭ জুন : টেনিস, এটিপি/ডব্লিউটিএ ফ্রেঞ্চ ওপেন, প্যারিস
২৭ মে : উয়েফা কনফেডারেশন্স লিগ ফাইনাল, লিপজিগ
২৮-৩১ মে : গলফ, পিজিএ ট্যুর
২৯-৩০ মে : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক রাউন্ড ১৬
৩০ মে : ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, হাঙ্গেরি
৩১ মে : ক্রিকেট, ভারতীয় ক্রিকেট লিগ ফাইনাল, ব্যাঙ্গালুরু
৩১ মে : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, রাবাত

জুন :

৪ জুন : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, রোম
৪-৭ জুন : গলফ, পিজিএ ট্যুর
৪-৮ জুন : ক্রিকেট, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ১ম টেস্ট, লর্ডস
৪-২১ জুন : বাক্সেটবল, এনবিএ ফাইনাল
৫-৭ জুন : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক প্লে-অফ
৭ জুন : ফর্মূলা ওয়ান, মোনাকো গ্র্যাঁ প্রি
৭ জুন : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, সুইডেন
৭-১৪ জুন : সাইক্লিং, ট্যুর ডি ফ্রান্স
৮-১৪ জুন : টেনিস, ডব্লিউটিএ/এটিপি, স্টুটগার্ট
১০ জুন : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, নরওয়ে
১১-১৪ জুন : গলফ, পিজিএ ট্যুর, মিশিগান
১১ জুন-১৯ জুলাই : ফুটবল, বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
১২ জুন-৫ জুলাই : ক্রিকেট, নারী টি২০ বিশ্বকাপ, ইংল্যান্ড
১২-১৩ জুন : রাগবি ইউনিয়ন, সুপার রাগবি প্যাসিফিক সেমিফাইনাল
১৪ জুন : ফর্মূলা ওয়ান, বার্সেলোনা
১৪ জুন : সাইক্লিং, কোপেনহেগেন
১৫-২১ জুন : টেনিস, ডব্লিউটিএ, বার্লিন, এটিপি, লন্ডন
১৭-২১ জুন : ক্রিকেট, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ২য় টেস্ট, লন্ডন
১৭-২১ জুন : সাইক্লিং, ট্যুর অব সুইজারল্যান্ড
১৮-২১ জুন : গলফ, ইউএস ওপেন, মিশিগান
২০ জুন : রাগবি ইউনিয়ন, ইংলিম প্রিমিয়ার ফাইনাল, লন্ডন, সুপার রাগবি প্যাসিফিক ফাইনাল
২১-২৭ জুন : টেনিস, এটিপি, মায়োর্কা, ডব্লিউটিএ, হোমবার্গ
২২-২৭ জুন : টেনিস, এটিপি ও ডব্লিউটিএ, ইস্টবোর্ন
২৫-২৮ জুন : গলফ, পিজিএ ট্যুর
২৫-২৯ জুন : ক্রিকেট, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ৩য় টেস্ট, ট্রেন্ট ব্রীজ
২৬ জুন : এ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, ফ্রান্স
২৭ জুন : রাগবি ইউনিয়ন, ফ্রেঞ্চ টপ ১৪ ফাইনাল, প্যারিস
২৮ জুন : ফর্মূলা ওয়ান, অস্ট্রিয়ান গ্র্যাঁ প্রি

আরও পড়ুন


২৯ জুন-৩ জুলাই : ফুটবল, বিশ্বকাপ শেষ ৩২, যুক্তরাস্ট্র, কানাডা, মেক্সিকো
২৯ জুন-১২ জুলাই : টেনিস, উইম্বলডন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রাম থেকে বিপিএল সরানোর কারণ জানাল বিসিবি
চলমান বিপিএলের ১২তম আসরের কোনো ম্যাচ চট্টগ্রামে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের পর ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। চট্টগ্রাম পর্ব বাদ দেওয়ার কারণ জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তার মতে, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখে চট্টগ্রামকে বাদ দিয়েছেন তারা। মিঠু বলেন, আমাদের প্রথম সমস্যা হচ্ছে ২৩ তারিখেই ফাইনাল করতে হচ্ছে। বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে ২৬ জানুয়ারির দিকে। এ ছাড়া আমাদের প্রোডাকশন, এমনকি আপনাদেরও একটা পরিকল্পনা আছে।  আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ‘সেই পরিকল্পনা অনুযায়ী দল, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমাদের যে দুইদিন গ্যাপ হয়েছে সেটা আমার অ্যাডজাস্ট করার জন্য দুইটি ভেন্যুতে খেলা নিয়ে আসা হচ্ছে। এ ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া অ্যাডজাস্ট করা যাচ্ছে না।’ নতুন সূচি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, আমরা এখানে ভ্রমণের দুদিন বাঁচাব। অ্যাডজাস্ট করার জন্য চট্টগ্রামের খেলাগুলো আমরা ঢাকায় ও এখানে (সিলেট) নিয়ে এসেছি। সিলেটে ১২ তারিখ পর্যন্ত খেলা হবে। ১৩ তারিখ দলগুলো ঢাকায় চলে যাবে। বাকি অন্য কিছু পরিবর্তন না করে কিছু খেলা সকাল-বিকেল করতে হয়েছে। তিনটা ভেন্যু থেকে আমরা দুটো ভেন্যু করেছি। চট্টগ্রাম সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তিনি বলেন, আমরা চট্টগ্রামের দর্শকদের কাছে দুঃখিত। চট্টগ্রামের সমর্থক, ম্যানেজমেন্ট সবাই সবকিছু প্রস্তুত করে ফেলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের চট্টগ্রাম ভেন্যু বাতিল করতে হয়েছে। আরটিভি/এসআর
চট্টগ্রাম থেকে বিপিএল সরানোর কারণ জানাল বিসিবি
ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক, রুটের পরেই ব্রুক
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারলেও মেলবোর্নে দুর্দান্তভাবে কামব্যাক করেছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পারফরম্যান্সে ব্রুকের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬। এই সংস্করণে তার সামনে শুধু ইংল্যান্ডেরই জো রুট, যিনি ৮৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। ব্যাটারদের তালিকায় এক ধাপ করে নেমে তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই ধাপ অবনতি হয়েছে স্টিভ স্মিথের, অবস্থান এখন পাঁচ নম্বরে। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ের ম্যাচে ব্রুক ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম ইনিংসে ৩৪ বলে ৪১ রান করেন তিনি, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। পরে ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ১৮ রান করে দলকে জয়ের পথে রাখেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটারের। ওপেনার জ্যাক ক্রলি চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠেছেন। একই ম্যাচে ৪০ রানের ইনিংস খেলা জ্যাকব বেথেল ৯ ধাপ এগিয়ে এখন ৭৭ নম্বরে। একই সঙ্গে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের নোমান আলী। বোলারদের মধ্যে শীর্ষস্থান আগের মতোই ভারতের জসপ্রিত বুমরাহর দখলে, তার রেটিং পয়েন্ট ৮৭৯। মেলবোর্ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নেওয়া স্টার্ক এক ধাপ এগিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠেছেন। তার পয়েন্ট ৮৪৩, যা নোমান আলির সঙ্গেও সমান।  কামিন্স দুই ধাপ নেমে এখন চার নম্বরে। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড পেস সহায়ক উইকেটে পাঁচ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন তিন উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে আছেন। ব্রাইডন কার্স ছয় ধাপ এগিয়ে ২৩তম এবং ম্যাচসেরা জশ টাং ১৩ ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জাদেজা। তার পরেই আছেন সাউথ আফ্রিকার মার্কো জানসেন ও ইংল্যান্ডের বেন স্টোকস। স্টার্কের অবনমনের সুযোগে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। আরটিভি/এসআর
ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক, রুটের পরেই ব্রুক
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর সোনালী অতীত ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীসহ ক্রীড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।  এ ছাড়া সাবেক তারকা ফুটবলার মোহাম্মাদ আসলাম, আলফাজ আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সোনালী অতীত ক্লাবের সদস্যরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও সমাজে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- তা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ ও মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে৷ তবেই দেশ তার কাঙ্খিত লক্ষে পৌঁছাবে বলে মনে করেন বক্তারা। সেই সাথে খালেদা জিয়ার স্বপ্নের দেশ ( ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র) গড়তে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। আরটিভি/এসআর
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৪ গোল হজম করেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যা হজমে মানতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় মেজাজ হারিয়ে বসেন এই গোলরক্ষক। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকদের কটাক্ষের মুখে পড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সে সময় এক সমর্থক উচ্চস্বরে ‘ইউ আর র‍্যাটল্ড!’ বলে চিৎকার করলে মার্তিনেজ আরও উত্তেজিত হয়ে ওঠেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ক্ষুব্ধ অবস্থায় দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তাকর্মীরা তাকে টেনে নিয়ে যান। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এদিকে, এই জয়ের মাধ্যমে আর্সেনাল লিগে মাত্র দুইটি হার নিয়ে বছর শেষ করল। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। আরটিভি/এসআর
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না তিনি। সম্প্রতি আবারও জাতীয় দলের হয়ে খেলা ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ফলে তার দেশে ফেরা নিয়ে প্রশ্ন মুখে পড়েছে বিসিবি পরিচালকরা। সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, এই বিষয়টা নিয়ে মন্তব্য করার মতো আমি কেউ না। এখন আমি বিপিএল নিয়ে কথা বলছি। এটা মূল্যবান প্রশ্ন। এটার জন্য সঠিক কাউকে প্রশ্ন করতে পারেন। এই ঘটনাটা বর্তমান সভাপতির সময় ঘটেনি। তাই বলে যে আমরা বলব বিসিবির এখানে কিছু না সেটা তো না।  ‘এই ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল কিনা সেটা তখনকার বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) বলতে পারবেন। কারণ সভাপতি হিসেবে তখন উনিই সব যোগাযোগ করেছেন।’ আরও পড়ুন বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ  এদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, সাকিব যেন খেলতে না পারে সেটা নিয়ে তিনি বিসিবিতে আলাপ করবেন তিনি। বিষয়টি নিয়ে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তিনি কথা বলেছিলেন কি না, সেটি নিশ্চিত হন মিঠু।  তবে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে কথা বলবেন তিনি। তার ভাষ্য, আমার মনে হয় বিষয়টা নিয়ে আমাদের আলাপ করা উচিত। সাকিব দারুণ একজন ক্রিকেটার, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আজ পর্যন্ত ওর মতো ক্রিকেটার বাংলাদেশে আসেনি। যেহেতু আলাপটা উঠেছে, এটা নিয়ে আমি বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করব। কিন্তু সভাপতি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে কীভাবে বিষয়টা নিয়ে কথা বলবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন সাকিব। সাকিবের অভিযোগ, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে তার দেশে ফেরা হয়নি। বিষয়টি নিয়মের বাইরে হওয়ায় বিসিবির নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। সাকিবের সেসব অভিযোগের কোনো জবাব দিতে পারেননি বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।  সাকিব বলেন, আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। আমি প্লেনে উঠেছি। বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে। (যুক্তরাষ্ট্র থেকে) তারপর আমি প্লেনে উঠেছি। দুবাইয়ে নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলছে, না, তাদের নাকি ১২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি না আসি, তাহলে ভালো হয়। আমি আর যাইনি। বিসিবিতে সরকারের হস্তক্ষেপ হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, কথা হচ্ছে ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্কই থাকার কথা নয়। আর ক্রিকেট বোর্ড যদি সরকারের ওপর চাপিয়ে দেয়, এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে। এর অর্থ হলো, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত।  তাদের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত (হাসি) ! আসলে ওই সাবজেক্টেই যাওয়া উচিত নয়। আমাকে যদি ক্রিকেট বোর্ড ফেরত না নিতে পারে (দেশে), এটা তাদের ব্যর্থতা। ঠিক না? আমার কী করার আছে এখানে? আরটিভি/এসআর
সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি
আরও পড়ুন
ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশ
৩৪ জন তরুণ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করলো এইস স্পোর্টস
রেফারিকে এমন কিছু বলিনি যাতে লাল কার্ড দেখানো যায়: বেলিংহাম