আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০২:১৫ পিএম


আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই
ছবি: সংগৃহীত

স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব আতলেটিকো মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এনরিক কলার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে স্প্যানিশ এই কিংবদন্তি লেফট উইঙ্গারের বয়স হয়েছিল ৯১ বছর।

বিজ্ঞাপন

দীর্ঘ এক দশক আতলেটিকো মাদ্রিদকে নেতৃত্ব দেওয়া কলার ক্লাবটির হয়ে খেলেছেন ১৯৫৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। এই সময়ে লাল-সাদা জার্সিতে তিনি মাঠে নেমেছেন ৪৭০টি ম্যাচে, যা তাকে ক্লাব ইতিহাসের অন্যতম দীর্ঘসময় ধরে খেলা ও নেতৃত্ব দেওয়া ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও স্পেনের ফুটবলে তার অবদান স্মরণীয়। স্প্যানিশ জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন মোট ১৬টি ম্যাচ এবং ১৯৬২ সালের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেন।

বিজ্ঞাপন

এনরিক কলারের নেতৃত্বেই প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান শিরোপা জেতে আতলেটিকো মাদ্রিদ। ১৯৬২ সালে তার অধিনায়কত্বে উয়েফা কাপ উইনার্স কাপের ট্রফি ঘরে তোলে ক্লাবটি। পাশাপাশি ১৯৬৫-৬৬ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ লা লিগার শিরোপাও জেতে আতলেটিকো।

কলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। কিংবদন্তি এই অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আতলেটিকো মাদ্রিদের ইতিহাসে এনরিক কলার চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন সত্যিকারের নেতা ও ক্লাব-প্রতীকের প্রতীক হিসেবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission