ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
২০২৬ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা। ছবি: সংগৃহীত

শুরু হয়েছে নতুন বছর ২০২৬ সাল। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ‍পুরুষ-নারী উভয়েরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এ ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশের নারী ও পুরুষ জাতীয় দল।

আইসিসির মেগা ইভেন্টের বাইরে ২০২৬ সালে পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে।

অন্যদিকে, একই সময়ে বিশ্বকাপ বাছাই ছাড়া ৩টি দ্বিপাক্ষিক সিরিজের সূচি রয়েছে বাংলাদেশ নারী দলের। পুরো বছরে আন্তর্জাতিক ক্রিকেটে
বাংলাদেশের খেলার সূচি দেখে নেওয়া যাক এক নজরে

পুরুষ ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফেব্রুয়ারি-মার্চ

বাংলাদেশের বিশ্বকাপ সূচি

৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই

পাকিস্তানের বাংলাদেশ সফর
মার্চ-এপ্রিল (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
জুন (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
জুলাই (২ টেস্ট, ৫ ওয়ানডে)

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
আগস্ট (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
আগস্ট (২ টেস্ট)

ভারতের বাংলাদেশ সফর
সেপ্টেম্বর (৩ ওয়ানডে)

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর (২ টেস্ট)

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
নভেম্বর-ডিসেম্বর (২ টেস্ট, ৩ ওয়ানডে)

নারী ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুন-জুলাই

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
অক্টোবর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
ডিসেম্বর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
আরও পড়ুন
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা