ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে গোলের লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়মিত ঘায়েল করেন আর্লিং হালান্ড। তবে এবার মাঠের বাইরে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার প্রতিপক্ষ পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান, যিনি হালান্ড নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়েছিলেন।

ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি ব্র্যান্ড নিবন্ধন করতে গিয়ে হালান্ড জানতে পারেন, এর আগেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়েছেন পোলিশ ইলেকট্রিশিয়ান মিশেল ওয়াস। ২০২২ সালে নিবন্ধিত ওই ট্রেডমার্কের আওতায় ছিল ১৬ ধরনের পণ্য।

দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এসব পণ্যের মধ্যে রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা, এমনকি অন্তর্বাসও।

হালান্ডের আইনজীবীদের অভিযোগ, ফুটবলারের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই তাঁর নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছিলেন ওয়াস। তাঁদের দাবি, নামটি নিবন্ধনের সময় পোল্যান্ডেও বেশ পরিচিত ছিলেন হালান্ড।

তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওয়াস। তার দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ থেকে।

তবে ওয়াসের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও)। সংস্থাটির মতে, হালান্ডের খ্যাতি থেকে বাণিজ্যিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ট্রেডমার্কটি বাতিল করা হয়।

তবে ইইউআইপিওর সিদ্ধান্ত মেনে নেননি ওয়াস। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন তিনি। এখনো মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।

ফলে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব ফিরে পেতে হালান্ডের আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ।
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে ৬০ বছর বয়সে মারা যান তিনি। চলে গেছেন তিনি, কেটে গেছে পুরো ৬টি বছর। মৃত্যুর পর ৬ বছর পেরিয়ে গেলেও তার স্মৃতি আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন।  ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।  মাত্র আট বছর বয়সে তিনি ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন। আর্জেন্টিনার জাতীয় দলের এই সাবেক অধিনায়ক, যিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন, তার অবদান ভুলে যাওয়া অসম্ভব। তার খেলার জাদু ও ব্যক্তিত্ব আজও তাকে ফুটবলের আইকন করে রেখেছে। ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল আজও ইতিহাসের অংশ: 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি।' ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ইতালির নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে দলকে প্রথমবারের মতো সিরি এ শিরোপা জিতিয়েছিলেন। তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কময়ও, যার মধ্যে কোকেইন সেবনের জন্য ১৯৯১ সালে ১৫ মাসের নিষেধাজ্ঞা অন্যতম। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। চার বছর পরেও, ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।  আরটিভি/এসআর
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
হালান্ডের গোলে ম্যানসিটির টানা তৃতীয় জয়