হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ১০:২২ পিএম


হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা নিশ্চিত করেছেন এই সাবেক তারকা ডিফেন্ডার।

৫২ বছর বয়সী রবার্তো কার্লোস হাসপাতালের বিছানায় হাসিমুখে তোলা একটি ছবি শেয়ার করে জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হননি এ নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, এটি ছিল পূর্বপরিকল্পিত একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়া, যা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই সম্পন্ন করা হয়েছে।

এক বিবৃতিতে কার্লোস বলেন, আমি সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলো পরিষ্কার করতে চাই। আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হইনি। এটি ছিল আগেভাগেই পরিকল্পিত একটি চিকিৎসা প্রক্রিয়া, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। খুব শিগগিরই স্বাভাবিক জীবন ও পেশাগত কর্মকাণ্ডে ফিরতে চান বলেও উল্লেখ করেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে রবার্তো কার্লোস বলেন, সবার ভালোবাসা ও উদ্বেগ তাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে চিকিৎসক দল ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, রবার্তো কার্লোস ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জয় করেন। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় তিনি তৃতীয় স্থানে আছেন। তার ওপরে রয়েছেন কাফু ও বর্তমান তারকা নেইমার জুনিয়র।

আরও পড়ুন

ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২৭টি ম্যাচ খেলেছেন এই সাবেক ডিফেন্ডার। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে চারটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। এছাড়া পালমেইরাস, ইন্টার মিলান, ফেনারবাচে ও করিন্থিয়ান্সের হয়েও খেলেছেন রবার্তো কার্লোস।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission