ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মারা গেলেন সিকান্দার রাজার ছোট ভাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১৩ বছর।জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বুধবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, গত ২৯ ডিসেম্বর হারারেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহদি। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম জিও সুপার।

সংক্ষিপ্ত বিবৃতিতে জেডসি জানায়, জন্মগতভাবে মাহদি হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। এটি একটি জটিল শারীরিক অবস্থা, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা অত্যন্ত কম থাকে এবং সামান্য আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। সাম্প্রতিক স্বাস্থ্যগত জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সোমবার মাহদির মৃত্যু হয় এবং পরদিন মঙ্গলবার হারারেতেই তাকে দাফন করা হয়েছে।

শোকবার্তায় জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, জিম্বাবুয়ে টি–টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। তার প্রিয় ছোট ভাই মুহাম্মদ মাহদি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে ১৩ বছর বয়সে ইন্তেকাল করেছে।

আরও পড়ুন

আরও বলা হয়, ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই গভীর শোকের সময়ে সিকান্দার রাজা ও তার পরিবারের সঙ্গে জেডসির বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় ও কর্মীরা একাত্মতা প্রকাশ করছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন এবং মুহাম্মদ মাহদির আত্মাকে চিরশান্তি দান করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়