ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্ত সঠিক, ভারতের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তকে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া প্রশংসা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের নির্দেশনা মেনে কেকেআর এই পদক্ষেপ নিয়েছে।

নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয়ার পরই বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার পর শনিবার তাকে দল থেকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে বোর্ডের অনুমোদনে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগও পেয়েছে কেকেআর।

আইপিএলের ইতিহাসে এটি প্রথমবার যে কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে খেলোয়াড় কেনার পর চোটজনিত কারণ ছাড়া তাকে দল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের দলভুক্তি সীমাবদ্ধ থাকত শুধুমাত্র ভারত-পাকিস্তান সম্পর্কের কারণে।

আকাশ চোপড়া এই সিদ্ধান্তকে বিসিসিআইয়ের ‘ক্ষমতা প্রদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন এবং মুস্তাফিজুর রহমানকেও পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে চোপড়া বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবরের কারণেই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, এটা সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, কলকাতা কিছুটা সমস্যায় পড়বে, আর নিলামের আগেই যদি এমনটা হতো, তাহলে ভালো হতো। কিন্তু এটা চলমান পরিস্থিতির ফল। কেউ যদি প্রশ্ন তোলে, এতে ফিজের দোষ কী? সে তো এসব করছে না। একই কথা পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রেও বলা যায়। ব্যক্তিগতভাবে তারা কিছু করছে না। কিন্তু যখন একটি দেশ কিছু করে, তখন তার প্রভাব সে দেশের নাগরিকদের ওপর পড়ে। এটিই পার্শ্বপ্রতিক্রিয়া। আমি এই সিদ্ধান্তের পক্ষে আছি। এটা সফট পাওয়ার, আর সেটা প্রদর্শন করা উচিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
মুস্তাফিজকে ছাড়ার পর থেকে দুঃসংবাদে দিশেহারা কেকেআর
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ-শরিফুলরা
পিএসএলে দামি ক্রিকেটারের তালিকায় জায়গা পেলেন মুস্তাফিজ